বৃহস্পতিবার, জানুয়ারি ২২, ২০২৬

গায়ে হলুদ অনুষ্ঠান শেষে ফেরার পথে খাগড়াছড়িতে স্কুল শিক্ষিকাকে ধর্ষন

আপডেট:

খাগড়াছড়ির আলুটিলা পর্যটনকেন্দ্রের তারেং এলাকায় এক নারী স্কুল শিক্ষককে ধর্ষণের অভিযোগে লিটন ত্রিপুরা (২৪) নামে একজনকে আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। আটক লিটন ত্রিপুরা খাগড়াছড়ি সদর উপজেলার মহালছড়া গোলাবাড়ী এলাকার বাচ্চুরাম ত্রিপুরার ছেলে।মামলার এজাহার সূত্রে জানা গেছে, চাকমা সম্প্রদায়ের ওই শিক্ষক এক বান্ধবীর গায়ে হলুদের অনুষ্ঠান শেষে বন্ধুর সঙ্গে আলুটিলা যাচ্ছিলেন। পথে লিটন ত্রিপুরা মোটরসাইকেলে তাদের অনুসরণ করে এবং তারেং এলাকায় পৌঁছে পথরোধ করে। একপর্যায়ে সে ওই নারীকে রাস্তার পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ করে।এসময় তার বন্ধু কৌশলে পাশের সেনা ক্যাম্পে খবর দিলে সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে লিটন ত্রিপুরাকে আটক করে মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করে।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌফিকুল ইসলাম জানান, ভিকটিম নারী বাদী হয়ে লিটন ত্রিপুরার বিরুদ্ধে রাতেই মামলা করেছেন। আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত