সিআইডি সদর দপ্তর ঢাকায় সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি জনাব মো. ছিবগাত উল্লাহ, বিপিএম, পিপিএম মহোদয়ের সাথে ইতালি দূতাবাসের অভিবাসন বিষয়ক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা Mr. Giuseppe Di Giovanni এর নেতৃত্বে একটি প্রতিনিধি দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আলোচনায় বৈধ প্রমাণপত্র এবং যথাযথ নথি ব্যবহার করে ইতালি থেকে বাংলাদেশে নিরাপদ অভিবাসন নিশ্চিত করার জন্য সহযোগিতার বিষয়টি আলোকপাত করা হয়। উভয়পক্ষ আন্তর্জাতিক এবং দ্বিপাক্ষিক সহযোগিতা ব্যবস্থা অনুযায়ী মানব পাচার এবং অভিবাসীদের পাচার প্রতিরোধের কৌশল নিয়েও আলোচনা করেন।এছাড়াও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং বাংলাদেশ ও ইতালির মধ্যে পারস্পরিক সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় করার আশাবাদ ব্যক্ত করেন।
এসময় অতিরিক্ত ডিআইজি, বিশেষ পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার ও অন্যান্য পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিআইডি প্রধানের সাথে ইতালি দূতাবাসের প্রতিনিধি দলের সাক্ষাৎ
আপডেট:

