নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ফেনীতে নানা কর্মসূচি পালিত হয়েছে।শনিবার শহরের নবীন চন্দ্র সেন কালচারাল সেন্টারে দিনব্যাপী এ আয়োজন করে সেলিম আল দীন কেন্দ্র।সকাল ১০টায় চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। উদ্বোধন করেন দৈনিক ফেনীর সময়ের সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন ও কবি মনজুর তাজিম।বিকাল ৩টায় স্মৃতিচারণ ও সেলিম আল দীন পাঠ অনুষ্ঠিত হয়। সাড়ে ৪টায় সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। সাড়ে ৫টায় পুরস্কার বিতরণের মধ্য দিয়ে আয়োজন শেষ হয়।সেলিম আল দীন চর্চা কেন্দ্রের আহ্বায়ক শারমিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইইবির চেয়ারম্যান মোতাহের হোসেন।তিনি বলেন, ‘সেলিম আল দীন ছিলেন নিরহংকারী। তিনি রিকশাচালক ও কৃষকদের সঙ্গে কথা বলতেন। দেশের মাটি ও মানুষকে ভালোবাসতেন। নির্যাতিত ও নিপীড়িত মানুষের পক্ষে কথা বলেছেন। নাটকের মাধ্যমে তাদের কথা তুলে ধরেছেন। আঞ্চলিক ভাষায় নাটক লিখেছেন। তিনি ছিলেন আধুনিক নাট্যকার।’বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিফাত আসমা বলেন, ‘সেলিম আল দীনের স্মৃতিধন্য ফেনীতে সাংস্কৃতিক চর্চা আরও বাড়াতে হবে। নতুন প্রজন্মকে গুণী ব্যক্তিদের সম্পর্কে জানতে হবে।’অনুষ্ঠান পরিচালনা করেন সেলিম আল দীন কেন্দ্রের সাধারণ সম্পাদক রাজিব সরোয়ার ও কবি শামীম পাটোয়ারী। এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মোহাম্মদ নেয়ামত উল্যাহ, বলেন বাংলা নাট্য চর্চায় সেলিম আল দীনের চাকা নাটকে লাশের মাধ্যমে সমাজের অসংগতি তুলে ধরেন। জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল, দৈনিক ফেনীর সময়ের সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, কবি মনজুর তাজিমসহ অনেকে উপস্থিত ছিলেন। দৈনিক সকালের কন্ঠে সম্পাদক আনোয়ার মোরশেদ মজুমদার।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় উত্তীর্ণ ১৫ জনকে পুরস্কৃত করা হয়। পরে স্থানীয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।
নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী পালিত
আপডেট:

