ফ্রাঙ্কফুর্ট, জার্মানি: ইউরোপীয় নাগরিকদের মধ্যে অভিন্ন পরিচয় ও সাংস্কৃতিক গর্ব জাগ্রত করতে ইউরো নোটের নকশায় আমূল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংক (ECB)। বর্তমানের সাধারণ স্থাপত্যশৈলীর পরিবর্তে নতুন ডিজাইনে ঠাঁই পাচ্ছেন ইউরোপের শিল্প, বিজ্ঞান ও শান্তির বার্তাবাহক ৬ জন কালজয়ী ব্যক্তিত্ব।
কোন নোটে থাকছেন কে?নতুন নকশায় ৫ ইউরো থেকে ২০০ ইউরো পর্যন্ত প্রতিটি নোটে আলাদা আলাদা আইকনিক ব্যক্তিত্বের ছবি থাকবে ৫ ইউরো: কিংবদন্তি অপেরা শিল্পী মারিয়া ক্যালাস ১০ ইউরো: বিশ্ববিখ্যাত জার্মান সুরকার লুডভিগ ফন বেটোফেন।২০ ইউরো: দুইবার নোবেলজয়ী বিজ্ঞানী মেরি কুরি ৫০ ইউরো: বিশ্বসাহিত্যের অন্যতম সেরা লেখক মিগুয়েল ডি সার্ভান্তেস।১০০ ইউরো: রেনেসাঁ যুগের বহুমুখী প্রতিভার অধিকারী লিওনার্দো দা ভিঞ্চি ২০০ ইউরো: শান্তিতে নোবেলজয়ী প্রথম নারী বার্থা ফন সুটনার।
নকশায় ঐতিহ্যের ছোঁয়া নতুন নোটগুলোর এক পিঠে যেমন বিখ্যাত ব্যক্তিদের মুখচ্ছবি থাকবে, অন্য পিঠে ফুটিয়ে তোলা হবে ইউরোপীয় জীবনের বৈচিত্র্যময় ও প্রাণবন্ত দৃশ্য। এতে স্কুল, লাইব্রেরি এবং বিভিন্ন উৎসবের থিম ব্যবহার করা হবে, যা সরাসরি ইউরোপীয় সংস্কৃতি ও শিক্ষার জয়গান গাইবে।৫০০ ইউরোর নোট আর ফিরছে না ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংক নিশ্চিত করেছে যে, অবৈধ লেনদেন এবং অর্থপাচার রোধে ৫০০ ইউরোর নোট আগেই বাজার থেকে তুলে নেওয়া হয়েছে। নতুন নকশার এই আধুনিকীকরণেও ৫০০ ইউরোর কোনো স্থান নেই। এই পরিবর্তনের মূল উদ্দেশ্য হলো ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে অভিন্ন সাংস্কৃতিক মেলবন্ধন এবং নতুন প্রজন্মের কাছে ইউরোপের গৌরবময় ইতিহাসকে তুলে ধরা।
ইউরো নোটে নতুনত্ব মারিয়া ক্যালাস থেকে মেরি কুরি—ফিরছেন ৬ কিংবদন্তি
আপডেট:

