নিজস্ব প্রতিবেদক | ঢাকা/লন্ডন
ঢাকা জেলা সমিতি ইতালির প্রতিষ্ঠাতা সভাপতি এবং দৈনিক সকালের কণ্ঠ (Vose Del Mattino)-এর অন্যতম পৃষ্ঠপোষক আবদুল হালিম লন্ডনে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তার এই গৌরবোজ্জ্বল বিজয়ে অভিনন্দন জানিয়েছেন দৈনিক সকালের কণ্ঠ-এর প্রধান সম্পাদক আনোয়ার মোরশেদ মজুমদার (বুলেট)।এক অভিনন্দন বার্তায় আনোয়ার মোরশেদ মজুমদার বলেন, আবদুল হালিমের সুযোগ্য নেতৃত্ব এবং জনকল্যাণমূলক কাজের প্রতি একাগ্রতার স্বীকৃতি হিসেবেই লন্ডনের জনগণ তাকে নির্বাচিত করেছে। তিনি একজন দূরদর্শী সংগঠক হিসেবে ইতোপূর্বেও প্রবাসে বাংলাদেশিদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।প্রধান সম্পাদক আশা প্রকাশ করেন যে, আবদুল হালিম তার প্রশাসনিক দক্ষতা ও নেতৃত্বের গুণাবলী কাজে লাগিয়ে অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করবেন এবং স্থানীয় জনগণের সেবা ও জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাবেন।আবদুল হালিমের এই সাফল্যে দৈনিক সকালের কণ্ঠ পরিবার অত্যন্ত আনন্দিত এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ ও সুস্বাস্থ্য কামনা করছে।
আবদুল হালিম লন্ডনে কাউন্সিলর নির্বাচিত: ‘দৈনিক সকালের কণ্ঠ’ ও আনোয়ার মোরশেদ মজুমদারের অভিনন্দন
আপডেট:

