সোমবার, জুলাই ১৩, ২০২৬

ইরানের বিভক্ত সরকার ট্রাম্পের মধ্যপ্রাচ্য পরিকল্পনা ভেস্তে দিচ্ছে : জন বোল্টন

আপডেট:

ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতি ভেঙে গেছে। ইরানের সর্বোচ্চ নেতার ছয় দিনের শোক শেষ হতেই সংঘাত আবার শুরু হলো। ফলে পুরো মধ্যপ্রাচ্য আবারও গভীর অনিশ্চয়তায় পড়েছে।যুক্তরাষ্ট্রের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন।তিনি বলেন, এই যুদ্ধবিরতি টিকত না। কারণ, চুক্তি বাস্তবায়নের জন্য ইরানে কোনো একক ক্ষমতাশীল গোষ্ঠী নেই।বোল্টনের মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের শীর্ষ নেতারা মারা গেছেন। ফলে সেখানে ক্ষমতার শূন্যতা ও লড়াই চলছে।একদিকে প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী আলোচনা চান। অন্যদিকে বিপ্লবী গার্ড বাহিনী হরমুজ প্রণালি ও সামরিক অস্ত্র নিয়ন্ত্রণ করছে। চুক্তি করছে এক পক্ষ, আর হরমুজের নিয়ন্ত্রণ আরেক পক্ষের হাতে। এটাই সমাধানের পথে প্রধান বাধা।হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে ইরানের এই পদক্ষেপে বিশ্ববাণিজ্যে বড় প্রভাব পড়ছে বলে জানান বোল্টন। তিনি ট্রাম্পের সমালোচনা করে বলেন, সংঘাতের পরের ধাপ নিয়ে ট্রাম্প প্রশাসনের কোনো কৌশল বা পরিকল্পনা নেই। সামনে ২০২৬ সালের নির্বাচন। তাই ট্রাম্প এখন তেলের দাম ঠিক রাখতে সামরিক পদক্ষেপ এড়াতে চান। আর এই সুযোগটাই নিচ্ছে ইরানের কট্টরপন্থীরা।ইরানের শোকসভায় মানুষের বিশাল ভিড়কে ‘সরকার-নিয়ন্ত্রিত’ নাটক বলে দাবি করে বোল্টন বলেন, ভেতরে ভেতরে পানি সংকট ও অর্থনৈতিক দুর্দশায় ইরান জর্জরিত। তিনি সতর্ক করে বলেন, সঠিক পরিকল্পনার অভাবে এই অঞ্চল এখন একটি বড় যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত