বৃহস্পতিবার, মে ২১, ২০২৬

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে রেকর্ডের ঝড় তুলল বাংলাদেশ

আপডেট:

পাকিস্তানকে দুই ম্যাচ টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করে ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। ৪৩৭ রানের বিশ্বরেকর্ড লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান শেষ দিনের প্রথম সেশনেই ব্যাটিং ধসের মুখে পড়ে। তারা ৩৫৮ রানে অলআউট হয়ে ৭৮ রানে পরাজিত হয়। বাংলাদেশের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ১২০ রানে ৬ উইকেট নিয়ে ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করেন।
এই জয়ের ফলে বাংলাদেশ চার ম্যাচে ৫৮ দশমিক ৩৩ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে উঠে আসে। তারা ভারতকে পেছনে ফেলে দিয়েছে। ভারত নয় ম্যাচে চার পরাজয় নিয়ে ৪৮ দশমিক ১৫ পয়েন্ট শতাংশে নেমে ষষ্ঠ স্থানে রয়েছে।অন্যদিকে পাকিস্তানের অবস্থা আরও খারাপ হয়েছে। চার ম্যাচে তাদের পয়েন্ট শতাংশ নেমে দাঁড়িয়েছে মাত্র ৮ দশমিক ৩৩। বর্তমানে তালিকায় তাদের নিচে শুধু ওয়েস্ট ইন্ডিজ, যাদের পয়েন্ট শতাংশ ৪ দশমিক ১৭।বাংলাদেশ প্রথম টেস্টেও বৃষ্টিবিঘ্নিত ম্যাচে পাকিস্তানকে ১০৪ রানে হারিয়েছিল, যেখানে পেসার নাহিদ রানা পাঁচ উইকেট নিয়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন।

অন্যদিকে শীর্ষে রয়েছে বর্তমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়া, যাদের পয়েন্ট শতাংশ ৮৭ দশমিক ৫। নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে, তাদের পয়েন্ট শতাংশ ৭৭ দশমিক ৭৮ ও ৭৫।

বিজ্ঞাপন

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট ব্যবস্থা:

জয়: ১২ পয়েন্ট

বিজ্ঞাপন

টাই: ৬ পয়েন্ট

ড্র: ৪ পয়েন্ট

দলগুলোকে পয়েন্ট শতাংশের ভিত্তিতে র‍্যাঙ্কিং করা হয়। শীর্ষ দুই দল ২০২৭ সালের ফাইনালে খেলবে। ধীর ওভার রেটের কারণে পয়েন্ট কাটা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত