বিরোধী দলের কর্মকাণ্ড নিয়ে কড়া সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বিরোধী দলের ওপর এখনো “স্বৈরাচারের ভূত” ভর করেছে এবং তারা সরকারের উন্নয়নমূলক কার্যক্রমে বাধা সৃষ্টি করছে।গতকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।প্রধানমন্ত্রী বলেন, “স্বৈরাচার পালিয়ে গেছে ঠিকই, কিন্তু তার ভূত রয়ে গেছে।” তিনি দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, জনসম্পৃক্ত কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।তারেক রহমানের অভিযোগ, অতীতে একটি গোষ্ঠী গণতন্ত্রের কথা বললেও বাস্তবে তারা জনগণের বিরুদ্ধে কাজ করেছে এবং দেশের উন্নয়ন ব্যাহত করেছে। তিনি বলেন, সেই শক্তি এখনো সক্রিয় এবং বিভিন্নভাবে সরকারের উদ্যোগে প্রতিবন্ধকতা তৈরি করছে।সরকারকে “কৃষক ও মেহনতি মানুষের সরকার” হিসেবে উল্লেখ করে তিনি ‘কৃষক কার্ড’ কর্মসূচির কথা তুলে ধরেন। তার মতে, এই উদ্যোগ কৃষকদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এর আগে প্রধানমন্ত্রী মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করেন এবং একটি কৃষি মেলার উদ্বোধন করেন। পরে নববর্ষ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশ নেন। অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বৈরাচার পালিয়ে গেছে ঠিকই, উন্নয়ন কর্মকাণ্ড বিরোধী দল বাধা দিচ্ছে : প্রধানমন্ত্রী তারেক রহমান
আপডেট:

