বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬

ইতালির কাতানজারোতে মর্মান্তিক ঘটনা সন্তানদের নিয়ে মায়ের ঝাঁপ, নিহত ৩

আপডেট:

​ইতালির কাতানজারো শহরে এক ভয়াবহ ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তিন তলার অ্যাপার্টমেন্টের জানালা থেকে তিন সন্তানসহ এক মায়ের ঝাঁপ দেওয়ার ঘটনায় মা ও দুই শিশু নিহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় অপর এক শিশু বর্তমানে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
​আজ বুধবার স্থানীয় সময় দুপুরে ৪৬ বছর বয়সী এক নারী তার তিন তলা অ্যাপার্টমেন্টের জানালা থেকে প্রথমে তার সন্তানদের নিচে ছুড়ে দেন এবং এরপর নিজেও ঝাঁপ দেন। ঘটনাস্থলেই ৪ বছর এবং মাত্র ৪ মাস বয়সী দুই শিশুর মৃত্যু হয়। গুরুতর আহত ৬ বছর বয়সী বড় মেয়েটিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (ICU) ভর্তি করা হয়েছে।
ফ্লাইং স্কোয়াডের তদন্তকারীরা এবং পাবলিক প্রসিকিউটর গ্রাজিয়েলা ভিসকোমি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত সংশ্লিষ্টদের প্রাথমিক ধারণা করা হচ্ছে
​মানসিক অসুস্থতা জন্য এমটি হতে পারে। প্রসিকিউটর অফিসের মতে, ওই নারী আগে থেকেই মানসিক অসুস্থতায় ভুগছিলেন। তার চিকিৎসার ইতিহাস যাচাই করা হচ্ছে।
​পরিকল্পিত ঘটনা: তদন্তকারীরা মনে করছেন এটি একটি ‘হত্যা-আত্মহত্যা’ (Murder-Suicide) এর ঘটনা। তবে তৃতীয় কোনো পক্ষের সম্পৃক্ততা আছে কি না, তা নিশ্চিত হতে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।স্বামীর ঘটনার সময় ওই নারীর স্বামী বাড়িতেই ঘুমিয়ে ছিলেন। প্রচণ্ড শব্দ শুনে তিনি যখন নিচে নেমে আসেন, তখন এই মর্মান্তিক দৃশ্য দেখতে পান।উদ্ধারকারীরা জানিয়েছেন, ঘটনাস্থলে যখন তারা পৌঁছান, তখন মৃত মায়ের হাতে একটি জপমালা ধরা ছিল। ব্যক্তিগত সম্পর্ক বা পারিবারিক কোনো কলহ এই চরম সিদ্ধান্তের পেছনে কাজ করেছে কি না, তা জানতে তদন্ত চালিয়ে যাচ্ছেন তদন্তকারী কর্মকর্তা রোজারিয়া ডি ব্লাসি।পুরো কাতানজারো এলাকা জুড়ে এখন শোকের ছায়া বিরাজ করছে।
তথ্য সুত্র/ ফটো : আনসা

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত