বৃহস্পতিবার, মে ৭, ২০২৬

ইতালিতে বহুল প্রতীক্ষিত ‘সেতু অধ্যাদেশ’ আইন হিসেবে পাস

আপডেট:

​সিসিলি এবং ক্যালাব্রিয়াকে সংযুক্ত করার লক্ষ্যে আনা ঐতিহাসিক সেতু অধ্যাদেশটি (Bridge Decree) চূড়ান্ত অনুমোদন দিয়েছে ইতালির নিম্নকক্ষ ‘চেম্বার অফ ডেপুটিজ’। মূলত “অসাধারণ কমিশনার এবং ছাড় সংক্রান্ত জরুরি বিধান” শীর্ষক এই অধ্যাদেশটি ভোটাভুটির মাধ্যমে এখন আইনি রূপ পেল।
​ভোটাভুটির ফলাফল চেম্বার অফ ডেপুটিজে বিলটি পাসের সময় ভোটের ব্যবধান ছিল যথাক্রমে, ​পক্ষে ভোট: ১৬০টিবিপক্ষে ভোট: ১১০টি,বিরত ছিলেন: ৭ জন সদস্য ​মোট ১০টি ধারার সমন্বয়ে গঠিত এই আইনের প্রথম ধারায় সিসিলি এবং ক্যালাব্রিয়ার মধ্যে সংযোগকারী সেতু নির্মাণের ধারাবাহিকতা ও অনুমোদন প্রক্রিয়া নিশ্চিত করা হয়েছে। তবে এই আইনে শুধু সেতু নয়, বরং ইতালির অবকাঠামো উন্নয়নের আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত রয়েছে:পরিবহন ও যোগাযোগ: গ্রান সাসো টানেলসহ এ২৪ (A24) ও এ২৫ (A25) মোটরওয়ের নিরাপত্তা বৃদ্ধি এবং আধুনিকীকরণের কাজ ​ইউরো ২০৩২: ২০৩২ সালের উয়েফা ইউরোপীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ আয়োজনের জন্য প্রয়োজনীয় স্টেডিয়াম ও অবকাঠামো নির্মাণে নিযুক্ত কমিশনারদের বিশেষ ক্ষমতা প্রদান।রেলপথ ও মেট্রো: ইতালীয় রেলওয়ে নেটওয়ার্কের উন্নয়ন এবং রোম মেট্রোর ‘লাইন সি’-এর নির্মাণকাজ ত্বরান্বিত করার বিশেষ বিধান।পরিবেশ ও ঐতিহ্য রক্ষা: ভেনিস লেগুনের সুরক্ষা এবং ঐতিহাসিক কাঠামো সংরক্ষণের জন্য বিশেষ পদক্ষেপ। এই আইনের মাধ্যমে ইতালি সরকার একদিকে যেমন বিশাল সেতু প্রকল্পের কাজ এগিয়ে নিতে চাইছে, অন্যদিকে ২০৩২ সালের ইউরো চ্যাম্পিয়নশিপসহ দেশের অভ্যন্তরীণ পরিবহন ব্যবস্থাকে আমূল বদলে ফেলার লক্ষ্য নির্ধারণ করেছে।

আনসা

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত