রোম, ইতালি: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইতালি সফরকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে দেখছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেছেন, এই সফর বহু বছর ধরে অত্যন্ত দৃঢ়তা এবং নিষ্ঠার সাথে গড়ে তোলা বন্ধুত্বের এক অনন্য পরিণতি।আজ রোমে অনুষ্ঠিত এক দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের সম্পর্ককে সর্বোচ্চ স্তরে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জানান, দুই দেশ তাদের সম্পর্ককে এখন একটি ‘বিশেষ কৌশলগত অংশীদারিত্বে’ (Special Strategic Partnership) উন্নীত করছে। তিনি এটিকে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অর্জন বলে অভিহিত করেন।বৈঠক শেষে মেলোনি বলেন”ইতালি এবং ভারত আজ আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি কাছাকাছি এসেছে। আমাদের এই মজবুত সম্পর্ক এখন সর্বোচ্চ স্তরে তার পূর্ণ সম্ভাবনা প্রকাশ করতে সম্পূর্ণ প্রস্তুত।”ইতালির প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন যে, ভারতের প্রধানমন্ত্রীর এই ঐতিহাসিক সফর দুই দেশের মধ্যকার অর্থনৈতিক, রাজনৈতিক ও কৌশলগত সম্পর্ককে আরও সুদৃঢ় ও গতিশীল করবে। বিশ্বমঞ্চে দুই পরাশক্তির এই মেলবন্ধন আগামী দিনে আন্তর্জাতিক রাজনীতি ও বাণিজ্যে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কূটনৈতিক মহল।

