শুক্রবার, মে ২৯, ২০২৬

​প্রটোকল ছাড়া প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন বর্জ্য অপসারণে দায়িত্ব অবহেলা দুই কর্মকতা বরখাস্ত

আপডেট:

নিজস্ব প্রতিবেদক | ঢাকা
২৯ মে, ২০২৬
​রাজধানীর কোরবানির বর্জ্য অপসারণে দায়িত্ব পালনে চরম অবহেলার দায়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে (আনিক) সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ শুক্রবার বিকেলে এই দুই কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত ও সাময়িক বরখাস্ত করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।​বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন।মো. সাদেকুর রহমান (উপসচিব): আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, জোন-৫, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।কাজী সালেহ মুস্তানজির (উপসচিব): আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, জোন-১, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।প্রটোকল ছাড়া প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ শুক্রবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমান কোনো ধরনের প্রটোকল ছাড়া নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় চলমান উন্নয়ন প্রকল্প ও কুরবানির বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শনে বের হন।
​পরিদর্শনের সময় তিনি হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রিন রোড, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকা ঘুরে দেখেন। এ সময় ঢাকার এসব গুরুত্বপূর্ণ এলাকায় কোরবানির বর্জ্যের পাশাপাশি পূর্বের জমে থাকা ময়লা-আবর্জনাও রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। শহরের মূল কেন্দ্রগুলোর এমন পরিচ্ছন্নতাহীন ও ভয়াবহ চিত্র দেখে প্রধানমন্ত্রী চরম অসন্তোষ প্রকাশ করেন এবং তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন,”ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে (উপসচিব) তাৎক্ষণিকভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন‍্যস্ত করা হয়েছে। জনদুর্ভোগ সৃষ্টি ও দায়িত্ব অবহেলার কারণে তাদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।তিনি আরও জানান, বর্জ্য অপসারণ এবং নগরবাসীকে সেবা দেওয়ার ক্ষেত্রে যেকোনো ধরনের গাফিলতি বা অবহেলা বরদাশত করা হবে না। জনস্বার্থে এ ধরনের কঠোর তদারকি ও ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত