শনিবার, জুন ১৩, ২০২৬

ইউরোপের অভিবাসন নীতি নির্ধারণে ইতালি চালকের আসনে: জর্জিয়া মেলোনি

আপডেট:

রোম: ইতালি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অভিবাসন নীতি ধ্বংস করেনি, বরং নিজেদের প্রভাব ও শক্তি দিয়ে তা নির্ধারণ করেছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ১৮-১৯ জুনের ইউরোপীয় কাউন্সিলের গুরুত্বপূর্ণ বৈঠকের আগে পার্লামেন্টে দেওয়া এক জোরালো ভাষণে তিনি এ কথা বলেন।
​ভাষণে মেলোনি অভিবাসন ইস্যুতে ইতালির শক্তিশালী নেতৃত্বের কথা পুনর্ব্যক্ত করে দেশের বর্তমান রাজনৈতিক অবস্থানের পক্ষে সাফাই গান।ইউরোপ ধ্বংস নয়, সংশোধন করাই লক্ষ্য’পার্লামেন্টে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী মেলোনি বিরোধীদের সমালোচনার কড়া জবাব দেন। তিনি স্পষ্ট করে বলেন”আমাদের কাজ ইউরোপকে ধ্বংস করা নয়, বরং ইতালির স্বার্থের সাথে অসামঞ্জস্যপূর্ণ নীতিগুলোকে সংশোধন করা।”​তার মতে, ইতালির বর্তমান রাজনৈতিক ওজন ও কূটনৈতিক তৎপরতা ইইউ-এর সামগ্রিক অভিবাসন কৌশলে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হয়েছে।পূর্ববর্তী সরকারগুলোর ব্যর্থতার সমালোচনা করে বলেন, পার্লামেন্টে সহকর্মী ফাসিনোর সমালোচনার জবাবে মেলোনি পূর্বতন প্রশাসনগুলোকে ধুয়ে দেন। তিনি অভিযোগ করেন যে, পূর্ববর্তী সরকারগুলো ইউরোপীয় পর্যায়ে ইতালির সক্ষমতা ও মর্যাদাকে যথাযথভাবে ব্যবহার করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছিল।
​রোমের ক্রমবর্ধমান প্রভাব তার সরকার যথাযথ পদক্ষেপ নিয়েছে, মেলোনি জোর দিয়ে বলেন, ইতালির বর্তমান শক্তি ও আন্তর্জাতিক গুরুত্বের কারণেই আজ ইউরোপীয় নীতিমালায় রোমের কণ্ঠস্বর আগের চেয়ে অনেক বেশি প্রভাবশালী। ইতালি এখন আর কেবল ইউরোপের সিদ্ধান্ত মেনে নেওয়ার অবস্থানে নেই, বরং নীতি তৈরিতে নেতৃত্ব দিচ্ছে।আসন্ন ইউরোপীয় কাউন্সিলের বৈঠকে এই অভিবাসন ইস্যু এবং ইইউর নীতি নির্ধারণে ইতালির এই নতুন অবস্থান বেশ গুরুত্ব পাবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত