রোম ডেস্ক: অবৈধ অভিবাসীদের নিজ দেশে বা তৃতীয় কোনো দেশে ফেরত পাঠানোর বিষয়ে ইউরোপীয় সংসদের (EU Parliament) সাথে একটি বড় চুক্তির ঘোষণা দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ইতালীয় এই নেত্রী এটিকে একটি ‘ঐতিহাসিক পদক্ষেপ’ বলে অভিহিত করেছেন।নতুন এই চুক্তির ফলে ‘তৃতীয় দেশগুলিতে প্রত্যাবর্তন কেন্দ্র’ (Return Centers in Third Countries) খোলার পথ সুগম হবে, যা অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে ইতালীয় সরকারকে আরও বেশি বিকল্প ও নিয়ন্ত্রণ দেবে।এই সাফল্য উদযাপন করে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেন”আজ ইতালি একটি বড় সাফল্য অর্জন করেছে। ইউরোপীয় সংসদ ‘প্রত্যাবর্তন সংক্রান্ত নতুন ইউরোপীয় প্রবিধান’ অনুমোদন করেছে। এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ, যা ইউরোপীয় ইউনিয়নে থাকার অধিকার নেই এমন ব্যক্তিদের দ্রুত নিজ দেশে প্রত্যাবর্তনের সুযোগ করে দেবে।”মেলোনি প্রশাসন এটিকে দেশের জন্য একটি বিশাল কূটনৈতিক ও নীতিগত জয় হিসেবে দেখলেও, দেশের ভেতরে এটি নিয়ে সমালোচনা শুরু হয়েছে। বিরোধীদের মতে, এই নতুন চুক্তিটি নির্বাচনের আগে ইতালীয় জনগণকে দেওয়া বড় বড় প্রতিশ্রুতি থেকে অনেক দূরে। সমালোচকরা যুক্তি দিচ্ছেন যে, বাস্তব ক্ষেত্রে এই চুক্তি অবৈধ অভিবাসন পুরোপুরি ঠেকাতে কতটা কার্যকর হবে, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।
তা সত্ত্বেও, এই প্রবিধান অনুমোদনের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের অভিবাসন নীতিতে ইতালি একটি বড় ধরনের পরিবর্তন আনতে সক্ষম হলো বলে মনে করছেন বিশ্লেষকরা।
ইউরোপীয় সংসদে ঐতিহাসিক চুক্তি অবৈধ অভিবাসীদের দ্রুত ফেরত পাঠাবে ইতালি
আপডেট:

