বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬

তীব্র দাবদাহের কারণে ইউরোপের পুড়ছে ব্রিটানে বিদ্যুৎহীন ৬৮ হাজার ঘরবাড়ি

আপডেট:

তীব্র দাবদাহের কারণে ইউরোপের বিভিন্ন দেশে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। ফ্রান্সে ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর মধ্যেই বুধবার দেশটির পশ্চিমাঞ্চলে কয়েক হাজার ঘরবাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে।ফরাসি কর্তৃপক্ষ জানিয়েছে, ব্রিটানি অঞ্চলের প্রায় ৬৮ হাজার ঘরবাড়ি বিদ্যুৎ বিপর্যয়ের মুখে পড়েছে। বুধবার রাতের আগে সেখানে সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা ক্ষীণ। আবহাওয়া পূর্বাভাস সংস্থা মেতেও ফ্রান্সের তথ্য অনুযায়ী, দেশটির অর্ধেকেরও বেশি অংশে এখনো রেড অ্যালার্ট জারি আছে। স্থানীয় সময় বুধবার দিনের শেষ দিকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তাপমাত্রা সর্বোচ্চ ৪৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। মঙ্গলবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ল্যান্ডেস অঞ্চলের পিসোস গ্রামে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।এই দাবদাহ বুধবার পশ্চিম ইউরোপের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়েছে। নেদারল্যান্ডসের কিছু অংশে বিপজ্জনক আবহাওয়ার কারণে ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করা হয়েছে।এদিকে যুক্তরাজ্যের রেলওয়ে কর্তৃপক্ষের ওয়েবসাইটে প্রকাশিত সতর্কবার্তায় যাত্রীদের জরুরি প্রয়োজন ছাড়া রেড অ্যালার্ট জারিকৃত অঞ্চলে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে। অতিরিক্ত গরমের কথা বিবেচনা করে ইতোমধ্যে বেশ কয়েকটি রেল অপারেটর তাদের সময়সূচিতে পরিবর্তন এনেছে। যাত্রীদের সতর্ক করে বলা হয়েছে, পরিস্থিতি বিবেচনায় অল্প সময়ের নোটিশে যাত্রা বাতিলও করা হতে পারে।ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ (আইপিসিসি)-এর চেয়ারম্যান জিম স্কেয়া বলেন, চলতি সপ্তাহে ইউরোপে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা আইপিসিসির দীর্ঘদিনের পূর্বাভাসের একেবারে শেষ সীমায় আছে। বর্তমানে যে তাপমাত্রা অনুভূত হচ্ছে তা আগের পূর্বাভাসের গণ্ডি পার হয়ে গেছে।জিম স্কেয়া বলেন, গত কয়েকদিনের মতো ভবিষ্যতেও ইউরোপের বাসিন্দাদের এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। বিশ্বের গড় তাপমাত্রা যদি ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায়, তবে বছরের সবচেয়ে গরম দিনটির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৩ থেকে সাড়ে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি উত্তপ্ত হতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত