শুক্রবার, মে ১, ২০২৬

ইতালিতে বাংলাদেশি কর্মীদের বৈধতা জটিলতা নিরসনে রাষ্ট্রদূতের সাথ অভিবাসন বিষয়ক মহাপরিচালক সিলভিয়া লিমোনচিনি মিলিত

আপডেট:

​রোম, ইতালি: ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব রকিবুল হক দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিবাসন বিষয়ক মহাপরিচালক সিলভিয়া লিমোনচিনি-এর সাথে এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন। বৈঠকে দু’দেশের অভিবাসন কাঠামোর আওতায় চলমান সহযোগিতা জোরদার এবং বাংলাদেশি কর্মীদের বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।প্রধান আলোচনার বিষয়সমূহ:রাষ্ট্রদূত ২০২২-২৩ সালের Flussi Decree-এর আওতায় নন-সিজনাল (স্পন্সর) কর্মভিসায় আগত বাংলাদেশি শ্রমিকদের বর্তমান সমস্যার কথা তুলে ধরেন। অনেক কর্মী ইতালিতে আসার পর তাদের মূল স্পন্সরদের খুঁজে পাচ্ছেন না অথবা স্পন্সরদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এর ফলে তাদের ‘স্টে পারমিট’ বা বৈধকরণের প্রক্রিয়া দীর্ঘায়িত হচ্ছে।অবৈধ হওয়ার ঝুঁকি: সঠিক সময়ে প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় অনেক বৈধ কর্মী বর্তমানে অবৈধ হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছেন। রাষ্ট্রদূত এই মানবিক ও প্রশাসনিক সংকটের বিষয়ে মহাপরিচালকের বিশেষ দৃষ্টি আকর্ষণ করেন।বৈঠক চলাকালীন রাষ্ট্রদূত ক্ষতিগ্রস্ত ও সমস্যার সম্মুখীন বাংলাদেশি কর্মীদের একটি বিস্তারিত তালিকা মহাপরিচালকের কাছে হস্তান্তর করেন। তিনি অনুরোধ জানান যেন প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে এই কর্মীদের বৈধভাবে কাজ করার সুযোগ নিশ্চিত করা হয়।ইতালির ইতিবাচক সাড়া ইতালির অভিবাসন বিষয়ক মহাপরিচালক সিলভিয়া লিমোনচিনি বাংলাদেশি কর্মীদের এই সংকটের কথা শুনে সহমর্মিতা প্রকাশ করেন। তিনি আশ্বাস দেন যে ক্ষতিগ্রস্ত কর্মীদের সমস্যাগুলো অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা হবে।আইনি কাঠামোর মধ্যে থেকে এই জটিলতা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।এই বৈঠকের ফলে ইতালিতে অবস্থানরত অনিশ্চয়তার মুখে থাকা কয়েক হাজার বাংলাদেশি কর্মীর বৈধতা পাওয়ার পথ আরও সুগম হবে বলে আশা করা যাচ্ছে। বাংলাদেশ দূতাবাস নিয়মিতভাবে এই বিষয়টি তদারকি করবে বলে জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত