মঙ্গলবার, জুন ৩০, ২০২৬

আগামীকাল থেকে ফেনী পৌরসভার ৫ পয়েন্ট টিসিবি পণ্য বিক্রি শুরু

আপডেট:

পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে আগামীকাল (৫ মার্চ, ২০২৫) ফেনী পৌরসভার ০৫ টি পয়েন্টে টিসিবি’র পণ্য ভ্রাম্যমাণ ট্রাকে বিক্রয় করা হবে। প্রতি ট্রাকে ৪০০ জনের পণ্য থাকবে। প্রতিটি প্যাকেজে থাকবে চিনি ১ কেজি, ছোলা ১ কেজি, মসুর ডাল ২ কেজি এবং সয়াবিন তেল ২ লিটার এবং প্রতি প্যাকেজের মূল্য ৪৫০ টাকা।
নির্বাচিত স্থান/এলাকা:১. ফেনী সদর হাসপাতাল মোড়/ নিকটবর্তী স্থান।
২. পাসপোর্ট অফিস নিকটবর্তী/ মহিপাল ফলপট্টি সংলগ্ন স্থান।৩. বিসিক শিল্পনগরী, চাড়িপুর সংলগ্ন স্থান।
৪. জেলা প্রশাসকের কার্যালয়, ফেনী এর সামনে মাছের আড়ত সংলগ্ন স্থান।৫. দাউদপুল কাঁচাবাজার সংলগ্ন স্থান।উল্লেখ্য, এ কার্যক্রম শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত আগামী ২৮ মার্চ পর্যন্ত চলমান থাকবে। জেলা সদরের এ ট্রাকসেল কার্যক্রমের আওতায় যে কোন ব্যক্তি পণ্য ক্রয় করতে পারবেন।এছাড়া, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে টিসিবি কার্ডধারীদের নিকট পণ্য বিক্রয় কার্যক্রম চলমান রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত