বুধবার, জুন ১৭, ২০২৬

দুর্যোগ প্রস্তুতি ও রোহিঙ্গা সংকট মোকাবিলায় পাশে থাকবে ইইউ ত্রাণ মন্ত্রীর সাথে বৈঠক

আপডেট:

​ঢাকা: চলতি সপ্তাহে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের ফলপ্রসূ ও গঠনমূলক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে মূলত বাংলাদেশের দুর্যোগ প্রস্তুতি এবং রোহিঙ্গা সংকট মোকাবিলা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।বৈঠক সূত্র জানায়, দুর্যোগ ব্যবস্থাপনা এবং শরণার্থী সংকট মোকাবিলায় ইইউ-বাংলাদেশ অংশীদারিত্বের গভীরতা ও গুরুত্ব প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। জলবায়ু পরিবর্তনজনিত প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা ও দৃঢ়তার প্রশংসা করেছে ইউরোপীয় ইউনিয়ন। একই সাথে, কোনো ধরনের দ্বিধা ছাড়াই ১২ লক্ষাধিক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশ যে মানবিক উদারতা প্রদর্শন করেছে, তা আন্তর্জাতিক অঙ্গনে আবারও বিশেষভাবে স্বীকৃত ও প্রশংসিত হয়েছেবাংলাদেশের এই মানবিক ও অগ্রগামী প্রচেষ্টায় ইউরোপীয় ইউনিয়ন একটি অবিচল অংশীদার হিসেবে পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। তবে চলমান দুর্যোগ মোকাবিলা ও ত্রাণ কার্যক্রমকে আরও যুগোপযোগী করতে ইইউ কিছু সুনির্দিষ্ট বিষয়ে জোর দিয়েছে প্রচলিত ত্রাণ সহায়তার গণ্ডি পেরিয়ে দুর্যোগ মোকাবিলা কার্যক্রমকে আরও দীর্ঘমেয়াদী ও টেকসই করার আহ্বান।শিক্ষা ও দক্ষতা উন্নয়ন সহযোগীতা বৃদ্ধি আশ্রিত ও ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য শিক্ষা এবং দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রমের পরিধি বাড়ানো।আত্মনির্ভরশীলতা বৃদ্ধি সহযোগিতা সংশ্লিষ্ট জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে তুলতে আরও বেশি সুযোগ ও ক্ষেত্র তৈরি করা। ইইউ এবং বাংলাদেশের এই যৌথ প্রচেষ্টা ও অংশীদারিত্ব কেবল দুর্যোগ প্রশমনই নয়, বরং এই অঞ্চলের সামগ্রিক মানবিক সংকটের টেকসই সমাধানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত