বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মন্ত্রী আফরোজা খানমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্তনিও আলেসান্দ্রো।সোমবার দুপুর ১টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা তরিকুল ইসলামের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।রাষ্ট্রদূত ইতালির অর্থনীতিতে প্রায় ২.৫ লাখ বাংলাদেশি কর্মীর অবদানের জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান।এ সময় মন্ত্রী দেশের প্রবাসীদের সুবিধার্থে ঢাকা-রোম রুটে বিমানের ফ্লাইট সংখ্যা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। রাষ্ট্রদূত ফ্লাইট ফ্রিকুয়েন্সি বৃদ্ধির ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। রাষ্ট্রদূত ইতালীয় দ্য ইডজ কোম্পানির বাংলাদেশের বিমানবন্দরের জন্য বার্ড কন্ট্রোল ম্যানেজমেন্ট সিস্টেম তৈরির আগ্রহের কথা জানান।এছাড়া, বাংলাদেশি টেকনিশিয়ানদের উন্নত প্রশিক্ষণের স্বার্থে ফ্লাইওন অ্যারো কোম্পানির প্রশিক্ষণ অ্যাকাডেমি তৈরির আগ্রহের বিষয়েও বিস্তারিত জানান।
মন্ত্রী দেশের বিমান খাতের উন্নয়নে ইতালির সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি বিমানবন্দর সম্প্রসারণে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলে বিদেশি বিনিয়োগের ব্যাপারেও উভয়পক্ষের মধ্যে আলোচনা হয়।
বিমান উন্নয়নে ইতালির সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ ইতালি রাষ্ট্রদূত
আপডেট:

