এমকে মনির:
রাজশাহীতে বিএনপির সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও সারাদেশে বিএনপি জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য, ষড়যন্ত্রের বিক্ষোভ মিছিল করেছে সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগ।
সোমবার (২২ মে) বিকাল চারটায় সীতাকুণ্ড উত্তর বাজার এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের করে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলটি পুরো পৌর শহর প্রদক্ষিণ করে। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ছাত্রলীগ নেতারা। এতে সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের সভাপতি শিহাব উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম রিয়াদ জিলানীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সৈয়দপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মেজবাহ উদ্দীন রানা, ভাটিয়ারী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহিন আহমেদ, বারৈয়াঢালা ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক সাইফুল ইসলাম, পৌরসভা ছাত্রলীগের সাধারন সম্পাদক আমজাদ, মুরাদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাঃ সম্পাদক মোঃ বাপ্পি, বাড়বকুণ্ড ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মিনহাজ ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান নিশাত, কুমিরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি টিপু, সোনাইছড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাজিম উদ্দীন ও সাঃ সম্পাদক নাঈম উদ্দীন, সলিমপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক আশরাফ রহমান প্রমুখ।
সমাবেশে বক্তারা মাননীয় প্রধানমন্ত্রী কে হত্যার হুমকিদাতা রাজশাহী জেলা বিএনপির আহবায়ক কুলাঙ্গার আবু সাইদ চাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন ও বিএনপি জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে সীতাকুণ্ডের ছাত্রসমাজকে আহবান জানান।



