রবিবার, মার্চ ১৫, ২০২৬

তিস্তা সেতু

আপডেট:

তিস্তা সেতু
মোঃ আনিসুর রহমান আগুন

তিস্তা সেতুর তল ঘেঁষে
করিছে নৌকা চলাচল,
কচুরিপানা পানকৌড়ি আর
স্বচ্ছ পানির ছলাছল। ড

বিজ্ঞাপন

বহুদূর হতে পর্যটক আর
পরিব্রাজক আসছে দলেদলে,
দূর দিগন্তে বলাকা দল
ছুটছে মেঘের কোলাহলে।

আধমরা প্রাণে একটু খানি
সতেজতার দোলা দিতে,
আসিনু তিস্তার তীরে আঘাত
করিনু নির্জনতার ভীতে।

বিজ্ঞাপন

ওই পাড়ে তরুতলে তরুণীরা
তিক্ত তিরস্কারের ছলে,
আমারে চাহিয়া বাইছ বাহিয়া
কি জানি কি যে বলে!

যাও যাও তড়িঘড়ি বাও
না’য়ের বৈঠা খানি,
কিনার ভাঙ্গে ক্ষণেক্ষণে গাঙ্গে
বাড়িছে অসম পানি।
(উৎসর্গ- আশরাফীকে)

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত