সুদীপ্ত মিস্ত্রী ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি।
খুলনার ডুমুরিয়া উপজেলার ১৬ ই আগস্ট রোজ মঙ্গলবার ১৪ নং মাগুরখালী ইউনিয়নের বৈঠাহারা গ্রামে সফল চিংড়ি চাষীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জনাব খন্দকার মাহবুবুল হক – মহাপরিচালক মৎস্য অধিদপ্তর এর সভাপতিত্বে,উক্ত অনুষ্ঠানের
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব ড.নাহিদ রশীদ – সচিব, মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রণালয়,
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব নৃপেন্দ্র চন্দ্র দেবনাথ – অতিরিক্ত সচিব (প্রসাশন) মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রণালয়, জনাব সরোজ কান্তি মিস্ত্রি – উপ পরিচালক মৎস্য অধিদপ্তর খুলনা, জনাব আবু বক্কর সিদ্দিকী -সিনিয়র মৎস্য কর্মকর্তা, ডুমুরিয়া উপজেলা,
বিমল কৃষ্ণ সানা -চেয়ারম্যান ১৪ নং মাগুরখালী ইউনিয়ন পরিষদ,জনাব সন্জিত গাইন সভাপতি বারুইকাটি চিংড়ি ক্লাস্টার,জনাব কুন্তল মন্ডল সাধারন সম্পাদক বারুইকাটি চিংড়ি ক্লাসটার,সদস্য জনাব বিভূতি রায় সহ সকল চিংড়ি চাষীগন। প্রধান অতিথী তার শুভেচ্ছা বক্তব্য বলেন, দক্ষিণ খুলনা সব সময় চিংড়ি মাছের জন্য বিখ্যাত। ক্লাস্টারের মাধ্যমে অল্প পূঁজি নিয়ে স্বল্প খরচে অধিক লাভবান হওয়া সম্ভব। চিংড়ি মাছের সুষ্ঠু পরিচর্চায় মাছ যেমন দ্রুত আকৃতিতে বৃদ্ধি পায় তেমনি মাছের স্বাদ ও বিদ্যমান থাকে। চিংড়ি দেশের অর্থনৈতিক দিকের বড় একটা অংশ জুড়ে আছে। দেশের অর্থনৈতিক সমস্যা দূরীকরনে সঠিক পদ্ধতিতে চিংড়ি চাষের জন্য সকল চাষীদের মাঝে আশা ব্যাক্ত রাখেন।

