আশরাফুল ইসলাম তুষার,কিশোরগঞ্জ:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা-১৫ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু।সোমবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে ঢাকা-১৫ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।
ঢাকা-১৫ আসনটি আওয়ামী লীগের ঘাটি ও গুরুত্বপূর্ণ একটি আসন।তৃণমূলের নেতাকর্মীদের সমর্থন পেয়ে এই আসন থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন গাজী মেজবাউল হোসেন সাচ্চু।
এসময় তার সাথে হাজারো দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।শনিবার (১৮ নভেম্বর) সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ে দলীয় মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন দলের সভাপতি শেখ হাসিনা।উল্লেখ্য,শনিবার থেকে শুরু হয়ে আগামী মঙ্গলবার সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেওয়া হবে।মনোনয়ন দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর। যাচাই-বাছাই ১-৪ ডিসেম্বর। মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি ৬-১৫ ডিসেম্বর। প্রার্থী প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতিক বরাদ্দ ১৮ ডিসেম্বর। প্রচার-প্রচরনার শেষ তারিখ ৫ জানুয়ারি। ভোট গ্রহণ ৭ জানুয়ারি।
ঢাকা-১৫ আসনে আ.লীগের মনোনয়ন ফরম নিলেন গাজী মেজবাউল হোসেন সাচ্চু
আপডেট:

