কলমে ঃ দেবিকা রানী হালদার।
তাং ঃ ২১.১১.২০২৩
আমার শত স্বপ্নের অপমৃত্যু হতো
চলার পথে যদি তোমায় না মিলতো,
নিপীড়ন নির্যাতন কষ্টে ছিলাম আহত বেদনায় নীল
এই স্বার্থপর পৃথিবীর নির্লজ্জতা নিষ্ঠুরতার একই মিল!
পৃথিবী টা অনেক সুন্দর, মানুষগুলো প্রতারক স্বার্থপর
সব জ্ঞানী গুনি ভালোর পা ধরে টেনে নামায় একে অপর!
ভান্ডামি কপটতা কূপমন্ডুকতা বেঈমানী আসল নীতি
অর্থ-বিত্তে আয়ে পাপাচার পথ, মিথ্যাার আশ্রয় প্রবল প্রীতি!
যে গরীবের মেয়ের বদনাম করে বিয়ে দেয় ভেঙে
সে মেয়ের চরিত্র নিয়ে শালিসি করে লড়ে জঙ্গে,
করে এক ঘরে, কোন ছেলে বন্ধু এসেছিলো তার বাড়ি
মোড়ল মেয়ের পাণিপ্রার্থী, রাজী না হওয়ায় তার আড়ি!
আমি সেই মেয়ে, শালিসি বিচারে কপালে দিয়েছিলো তপ্ত লোহার ছ্যাকা
আজ-ও আমি পূতপবিত্র, নোয়াইনি মাথা, ভন্ডের বিরুদ্ধ ব্যাকা!
তোমায় না পেলে হতো না স্বপ্নের সিঁড়ি বেয়ে এতোদূর সত্যের পথে আসা
সত্য ন্যায়নিষ্ঠ পুরুষের পাওয়া চির আকাঙ্খীত ভালোবাসা!
তুমি শক্ত করে ধরে রেখো আমার ভীত সন্ত্রস্ত দুটি হাত
আমি মানি না মোড়ল,সমাজ, ধর্ম বৈষম্য, জাতপাত!
সব ভালো কাজে আজ-ও পথে মেলে, সেই সব মুনাফিক
একুশ একাত্তরে পরাজিত হয়েছে, নিপাত হয়েছে মাত্র অর্ধেক !



