রবিবার, মার্চ ১৫, ২০২৬

চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি গোল্ডকাপ কাবাডি টুর্নামেন্ট অনুষ্ঠিত

আপডেট:

স্টাফ রিপোর্টার ::
খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) এর দিক নির্দেশনায় ও সার্বিক তত্বাবধানে থানা পর্যায়ের কাবাডি খেলার বাচাই পর্ব অনুষ্ঠিত হয়েছে।
১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকাল ৩টায় গুইমারা কলেজিয়েট স্কুল মাঠে অনুষ্ঠিত অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ন খেলা চলে।
শেষে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলকে প্রাইজ মানি প্রদান করেন গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুল আমিন। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গুইমারা গভঃহাই স্কুলের প্রধান শিক্ষক বাবলু হোসেন, কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক সুশীল রঞ্জন পাল, গুইমারা ১নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরাসহ অসংখ্য অতিথিবৃন্দ।
বাছাই পর্ব শেষে জেলাদল চট্টগ্রাম রেঞ্জের অন্যান্য দলের সাথে চূড়ান্ত পর্বে অংশ গ্রহন করবে।
রেঞ্জ ডিআইজি ও পুলিশ সুপার মহোদয় বাংলার ঐতিহ্যবাহী কাবাডি খেলা নতুন করে তরুণ প্রজন্মের কাছে আকর্ষণীয় করে তুলতে প্রতি বছরের ন্যায় এ বছরও প্রতিযোগিতার আয়োজন করেন। এতে তরুণ প্রজন্মের শারিরিক ও মানষিক মনভাব ফিরে পাবে কমে যাবে মাদকসহ অন্যান্য অপরাধ।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত