শনিবার, মার্চ ১৪, ২০২৬

পোশাক শিল্প খুলছে বুধবার

আপডেট:

রফতানিমুখী তৈরি পোশাক কারখানা ও বস্ত্রকল তিন দিন বন্ধ থাকার পর বুধবার থেকে খুলছে।মঙ্গলবার সন্ধ্যায় এক বৈঠকের পর বিজিএমইএ এই সিদ্ধান্ত জানিয়েছে।শিল্প কারখানার পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিনের সাথে বঙ্গভবনে দেখা করেছেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদসহ তিন ব্যবসায়ী নেতা।এ কে আজাদ সাংবাদিকদের বলেন, আগামীকাল (বুধবার) থেকে কারখানা খুলে দেয়া হবে। তার আগে কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে হবে।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বান সর্বাত্মক অসহযোগ আন্দোলনের প্রথম দিন রোববার সকালে নারায়ণগঞ্জ, গাজীপুর ও সাভার-আশুলিয়ার বেশিভাগ রফতানিমুখী তৈরি পোশাক কারখানায় উৎপাদন শুরু হয়। কিন্তু বিভিন্ন স্থানে সংঘর্ষ শুরু হলে কয়েক ঘণ্টার মধ্যে আবার কাজ বন্ধ হয়ে যায়।

সূত্র : বিবিসি

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত