সোমবার, মার্চ ১৬, ২০২৬

প্রতি জিবি ডাটায় বরি প্রত্যক্ষ খরছ ৫ টাকা ২৮ পয়শা

আপডেট:

দেশের সেলফোন অপারেটর গ্রামীণফোন, রবি ও বাংলালিংকের ব্যবসায়িক উল্লম্ফন ঘটিয়েছে মোবাইল ইন্টারনেটের ডাটা বিক্রিতে। বিগত কয়েক বছরে এ বাবদ বড় মুনাফা আদায় করে নিয়েছে অপারেটররা। প্রতিষ্ঠানগুলোর আর্থিক বিবরণী বিশ্লেষণ করে দেখা গেছে, প্রতি গিগাবাইট মোবাইল ইন্টারনেট ডাটা সরবরাহে ব্যয় হচ্ছে সোয়া ২ থেকে সোয়া ৫ টাকার মতো। গড়ে এর পরিমাণ দাঁড়ায় প্রায় ৪ টাকায়। এর মধ্যে গ্রামীণফোনের ব্যয় ২ টাকা ২৬ পয়সা। আর রবি আজিয়াটার ব্যয় হয় ৫ টাকা ২৮ পয়সা। বাংলালিংকের আর্থিক বিবরণীতে ডাটার ব্যয়সংক্রান্ত বিশদ কোনো তথ্য প্রকাশ না হলেও খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রতি গিগাবাইট মোবাইল ডাটায় প্রতিষ্ঠানটির ব্যয় রবির কাছাকাছি।যদিও অপারেটর প্রতিষ্ঠানগুলোর দাবি, মোবাইল ইন্টারনেট ডাটা সরবরাহে গড়ে যে ৪ টাকা খরচের কথা বলা হচ্ছে, প্রকৃতপক্ষে তাদের ব্যয় হয় তার চেয়ে বেশি। রেগুলেটরি ফি, সরকারকে প্রদেয় ভ্যাট, ট্যাক্স, স্পেকট্রাম ক্রয়, সেবা বিক্রয়, মার্কেটিং, বিজ্ঞাপন, বিটিআরসির সঙ্গে রেভিনিউ শেয়ারিং, সামাজিক দায়বদ্ধতা তহবিলের প্রদত্ত অর্থও এর সঙ্গে যুক্ত হয়। এসব হিসাব করলে ইন্টারনেট সরবরাহের ব্যয় আরো বেশি হয়।গিগাবাইট (জিবি)। এ হিসাবে প্রতি জিবি ডাটা কিনতে অপারেটরদের ব্যয় হয় ৫-৬ পয়সা। তবে সংযোগ বিচ্ছিন্নতাসহ অন্যান্য খাতে ৩০ শতাংশ অপচয় সমন্বয় করা হলেও তা দাঁড়ায় ১ হাজার ৮১৪ জিবি। এতে প্রতি জিবি ডাটা কিনতে অপারেটরদের ব্যয় হয় সর্বনিম্ন ৭ পয়সা থেকে সর্বোচ্চ ৯ পয়সা। এর সঙ্গে যুক্ত হয় অপারেটরদের অন্যান্য খরচ। আরেক মোবাইল অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের আর্থিক বিবরণী বিশ্লেষণ করে দেখা যায়, একই ধরনের ব্যয় হয় কোম্পানিটিতেও। কোম্পানিটির বিভিন্ন যন্ত্রাংশ ও সেবা খাতে ব্যয় হয় ২৬৫ কোটি ৪৫ লাখ টাকা, ইন্টারকানেকশন ও রোমিং চার্জ বাবদ ব্যয় হয় ৪৮৫ কোটি ১৯ লাখ টাকা, নেটওয়ার্ক অপারেশন ও রক্ষণাবেক্ষণে ১ হাজার ৭৮৬ কোটি ৯২ লাখ টাকা, বেতন-ভাতায় ৪৫৩ কোটি ৫৬ লাখ টাকা, গাড়ি ব্যবস্থাপনায় ২২ কোটি ৬৫ লাখ টাকা, সফটওয়্যার ও হার্ডওয়্যার রক্ষণাবেক্ষণে ১০২ কোটি ৮৩ লাখ টাকা এবং ভবন ব্যবস্থাপনায় ১ কোটি ৩৬ লাখ টাকা ব্যয় হয়। অর্থাৎ কোম্পানিটি প্রত্যক্ষ সেবায় ৩ হাজার ১১৭ কোটি টাকা ব্যয় করে।কোম্পানিটি ২০২৩ সালে গ্রাহকদের কাছ থেকে আয় করে ৯ হাজার ২১৭ কোটি টাকা। এর মধ্যে ডাটা রেভিনিউ বাবদ আয় হয় ৩ হাজার ৯৯০ কোটি টাকা। বাকি ৫ হাজার ২২৭ কোটি টাকা নন-ডাটা তথা ভয়েস কল, মেসেজিং ও অন্যান্য সেবায়। বিশ্লেষণে দেখা যায়, কোম্পানিটির মোট আয়ের ৪৩ দশমিক ২৮ শতাংশ ডাটাভিত্তিক সেবা থেকে আয় হয়। অর্থাৎ মোট ৩ হাজার ১১৭ কোটি টাকার মধ্যে ১ হাজার ৩৪৯ কোটি টাকা ডাটাভিত্তিক সেবায় ব্যয় হয়। সালটিতে ২৫৫ কোটি ৫৫ লাখ ২০ হাজার জিবি ডাটা গ্রাহকদের সরবরাহ করে রবি। অর্থাৎ প্রতি জিবি ডাটায় কোম্পানিটির প্রত্যক্ষ ব্যয় ৫ টাকা ২৮ পয়সা।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত