রবিবার, মার্চ ২২, ২০২৬

ফ্যসিবাদ আবার ফিরে আসবে গনতন্ত্র হিমাগারে চলে যাবে

আপডেট:

কুমিল্লায় মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরিয়ে যে ঘটনার জন্ম দিয়েছে,তারা কারা এদের চিহ্নিত করে আইনের আওতায় আনতেে হবে। মুক্তিযোদ্ধা হলে যে তিনি ভালো সেটি বলা যাবেনা তিনি ফৌজদারি কোন অপরাধ করলে দেশের আইন অনুযায়ী তার বিচার হবে। ৫ আগষ্টের পর থেকে অনেক অগঠন হচ্ছে। আসলে গত সরকারের ফ্যসিবাদী আচরনের কারনে সৎ ও আর্দশবান অনেক বিপদে পড়ছে। সারাদেশে চাঁদাবাজী দখল আগের ফ্যসিবাদি সরকারের মতো চলছে। মাঠ পর্যায়ে সরকারের কর্মকর্তারা, এখন কারা ক্ষমতায় আসবে তাদের সাথে সখ্য গড়ে তোলে দূর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে। বর্তমান সরকারের বিভিন্ন কর্মকান্ডে জনগণ অসন্তোষ প্রকাশ করছে। যার ফলে মুক্তিযোদ্ধাকে জুতা পরানো ঔদ্ধত্য দেখাতে পারছে। প্রধান উপদেষ্টা যদিও দুঃখ প্রকাশ করছেন কিন্তু মাঠ প্রশাসন এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। এই পরিস্থিতি সব জায়গায় বিরাজমান,এমন হলে জনগণ ফ্যসিবাদী সরকারের পক্ষে চলে যাবে। শহীদের রক্ত দান বৃথা যাবে। ৯০ স্বৈরাচার সরকারের পতন করতে শহীদ ডাঃ মিলন ও নুর হোসেন মতো বৃথা যাবে,তা কারো জন্য মঙ্গল বয়ে আনবেনা।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত