ফেনীতে যে কয়েকটি স্হানে জনগণের মৌলিক স্বাস্থ্য সেবা দিয়ে আসছে তার মধ্য বহুমূত্র রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছে ফেনীর ডায়বেটিস হাসপাতাল। তাঁত শিল্প ও বানিজ্য মেলা চলছে তার নিকটে। শিল্প ও তাঁত মেলা কি অন্য স্থানে করা যেতো না। কারা এই সব মেলার অনুমোদন দে তাদের কি বিবেক বিবেচনা হারিয়ে গেছে। কারা এর থেকে টাকা আয় করে জনগন জানতে চায়। প্রশাসনে যারা রয়েছে তারা কি ফেনীর কোথায় কি করতে হবে জানেনা। রোগী ও জনগণের মৌলিক অধিকার কেন লুন্ঠনিত হবে। আগে ফ্যাসিবাদীরা করতো তবুও পত্রিকা লিখা লিখি হয়েছে। এখন কারা এই মেলা আয়োজন করে লাভবান হচ্ছে। জনগণ বলতে শুরু করেছে যে লাউ তাই কদু। নতুন মোড়কে পুরানো নদ। দীর্ঘদিন যাবত ফেনীর সুশীল সমাজ নাট্য সংগঠন গুলো জহির রায়হান হল নির্মানের দাবীতে বহুবার মানব বন্ধন করছে ফেনী সামাজিক সংঘঠন ফেনী ডেভেলপমেন্ট কমিউনিটি লিফলেট ও অনলাইন ব্যাপক প্রচার করে হলটি নির্মানে দাবী করে আসছে সেটি নিয়ে কোন প্রকার দৃষ্টি নেই। দৃষ্টি শুধু টাকা আয় কি ভাবে করা যায়। ফেনীর জনগন একবার যদি এই নিয়ে আন্দোলনে নামে তখন কিন্তু ফ্যাসিবাদীদের যেই অবস্থা হয়েছে তার ছেয়েও ভয়াবহ হবে। আশু এই বিষয়টি ফেনী জেলা প্রশাসক দৃষ্টি দেওয়া প্রয়োজন বলে মনে করে সুশীল সমাজ নাগরিক অধিকার ও ফেনী ডেভেলপমেন্ট কমিউনিটি (এফডিসি)।

