বুধবার, মার্চ ৪, ২০২৬

ফেনীতে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী জব্দ আসমী নিরুদ্দেশ

আপডেট:

ফেনীর পরশুরামে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ীসহ একটি কাভার্ডভ্যান জব্দ করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান। রবিবার (১২ জানুয়ারি) সকাল ১০টায় পৌর এলাকার বেড়াবাড়িয়া মমিনুল হকের বাড়ি থেকে শাড়িসহ কাভার্ডভ্যানটি জব্দ করা হয়। এসময় টের পেয়ে চালক গাড়ি রেখে পালিয়ে গেলে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।স্থানীয়রা জানান, অবৈধ পথে ৩৩ গাইড ভারতীয় কাপড় ঢাকা নেওয়ার উদ্দেশ্যে মমিনুল হকের বাড়িতে মজুদ করেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ইউএনও স্থানীয় ছাত্র প্রতিনিধি আব্দুল কাদেরসহ কয়েকজনকে নিয়ে ওই বাড়িতে অভিযান চালিয়ে গাড়ি ও অবৈধ ভারতীয় পণ্য জব্দ করে।পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভারতীয় শাড়ি কাপড় জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামাল পরশুরাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।পরশুরাম থানার ওসি মো. নুরুল হাকিম বলেন, এ ব্যাপারে থানায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে। জড়িতদের শিগগিরই আইনের আওতায় আনা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত