বাংলাদেশের সঙ্গে সমন্বিত অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তি স্বাক্ষরে আগ্রহী ইউরোপীয় কমিশন (ইসি)। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।গত সোমবার (২৭ জানুয়ারি) প্রেস উইং থেকে পাঠানো বার্তায় বলা হয়, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন সম্প্রতি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পাঠানো চিঠিতে বাংলাদেশের সঙ্গে চলমান সহযোগিতা চালিয়ে যাওয়া এবং একটি সম্ভাব্য সমন্বিত অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তির মাধ্যমে নতুন অংশীদারত্বের পথ অন্বেষণে আগ্রহ প্রকাশ করেছেন।

