মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬

আমি বউ হব না তো আরেকজন বউ হবে?

আপডেট:

রাজধানীর উত্তরায় হামলার শিকার মেহবুল হাসান ও নাসরিন আক্তার ইপ্তি স্বামী-স্ত্রী পরিচয়ে ভাইরাল হয়েছিলেন। তবে তারা স্বামী-স্ত্রী বলে জানান মেহবুল হাসানের স্ত্রী শম্পা বেগম। আজ বুধবার সাংবাদিকদের এ তথ্য জানানোর পর স্ত্রীকে হুমকি দিয়েছেন মেহবুল।হাসপাতাল থেকে স্ত্রী শম্পা বেগমের মোবাইলে ফোন করে মেহবুল হাসান বলেন, ‘তোর এখন বউগিরি ফলাইতে হবে। জীবন বাঁচতেছে না আমার, তুই বউগিরি ফলাইতেছিস। তাই না? আর মিডিয়ার কাছে তোর ফোন করি কওয়া লাগবি যে, তুই বউ। আর তুই মিডিয়াত আসতে চাচ্ছিস বুঝিস না।ইভেন্ট ম্যানেজমেন্টে কর্মরত মেহবুল হাসানকে তখন শম্পা বেগম বলেন, ‘আমি তো মিডিয়াকে জানাইনি। আমি মিডিয়ার নম্বর পাব কই?’
স্ত্রীকে হুমকি দিয়ে মেহবুল বলেন, ‘ওই যে যাদের বুদ্ধি শুনতেছিস না, ভালো করছিস। তুই দোয়া কর, আমি যেন সুস্থ হয়ে আসি।শম্পাকে মেহবুল বলেন, ‘তোর এখন ফলাও করে বউ হয়ে আসতে হবে?’জবাবে শম্পা বলেন, ‘আমি বউ হব না তো আরেকজন বউ হবে?সংবাদ সম্মেলনে শম্পা বেগম বলেন, আট বছরের বেশি সময় ধরে মেহবুল হাসানের সঙ্গে তার সংসারজীবন চলছে। ২০১৬ সালে তাদের বিয়ে হয়। তাদের সংসারে দুই মেয়ে রয়েছে, একজনের বয়স চার ও আরেকজন পাঁচ বছর।কেঁদে কেঁদে শম্পা বেগম বলেন, ‘আমার সংসারটা ভালোই কাটছিল, কিছু দিন হলো সংসার এলোমেলো হয়ে গেছে।ইপ্তির কারণেই সংসারের সমস্যা হচ্ছে জানিয়ে শম্পা বলেন, ‘যখন তৃতীয় পক্ষ যুক্ত হবে, তখন স্বাভাবিক মনের পরিবর্তন আসবে।শম্পা বেগম বলেন, ‘ওই মেয়ের সঙ্গে আমার হাসবেন্ডের বিয়ে হয়নি। আমার শাশুড়ি একটু আগে ফোন করে হুমকি-ধামকি দিচ্ছে। শ্বশুরবাড়ি থেকে বলছে, “আমার হাসবেন্ড আমার চেহারা দেখতে চান না। উনি সুস্থ হলে আমাকে দেখে নেবেন।” এ কথাগুলো বলছে।শম্পা বলেন, ‘আমার শাশুড়ি বারবার বলছে, আমি কেন আপনাদের (সাংবাদিক) সঙ্গে কোঅপারেট করছি। আমি যে তার স্ত্রী, এটা আপনাদের সঙ্গে রিভিল (উন্মোচন) করেছি, এটা আমার অপরাধ হয়েছে।’
মেহবুল ঘটনার দিন সকাল ১০টার দিকে বাসা থেকে বের হন। তার স্ত্রী শম্পা বেগম বলেন, ‘১৭ তারিখের আগেও উনি বাসায় আসতেন। কিন্তু উনি মাঝে মাঝে থাকেন না। আমি জানতে চাইলে উনি বলেন, “কাজে আছি”।তিনি আরও বলেন, ‘ওই ঘটনা যখন ঘটল, তখন আমি হতভম্ভ হয়ে গেছি। বাংলাদেশের সকল মানুষ ওই মহিলাকে বাহবা দিচ্ছে। কিন্তু আমি হাইড হয়ে যাচ্ছি, বাচ্চারা হাইড হয়ে যাচ্ছে। সন্তানের বয়স ৪ ও ৫ বছর। এই সন্তানদের নিয়ে আমি কোথায় যাব?’

মেহবুলের সঙ্গে এখনো সংসার করতে চান কি না—এমন প্রশ্নের জবাবে শম্পা বলেন, ‘অবশ্যই। কোনো মেয়ে চায় না যে তার সংসার ভেঙে যাক। আমি এখনো যাচ্ছি না যে, সে আমাকে ছেড়ে চলে যাক। আমি এখনো চাই, তিনি আমার সাথে, আমার সন্তানদের সাথে সুখে সংসার করুক।গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে উত্তরায় ওই হামলার ঘটনা ঘটে। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেখানে দেখা যায়, মেহবুল হাসানকে রামদা দিয়ে আঘাত করছে দুই যুবক। এ সময় তাদের কাছে হাতজোড় করে ক্ষমা চাচ্ছেন ইপ্তি নামের ওই নারী। মেহবুলকে বাঁচাতে ঢাল হয়ে দাঁড়ান তিনি। ঘটনার একপর্যায়ে স্থানীয় জনতা হামলাকারী দুই যুবককে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ সবাইকে গ্রেপ্তার করে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত