মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬

ইতালির উপ পররাষ্ট্রমন্ত্রী আশ্বাস ভিসা প্রক্রিয়া দ্রুত শুরু হবে

আপডেট:

দীর্ঘদিন ধরে ইতালি যেতে আগ্রহী বাংলাদেশি কর্মীদের ভিসা আবেদনের বিষয়ে সিদ্ধান্ত না নেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মারিয়া ত্রিপোদির সঙ্গে বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা এই উদ্বেগ প্রকাশ করলে ইতালির উপমন্ত্রী ভিসা আবেদনের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দেন।পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিবাসন ইস্যুতে উভয় পক্ষই উভয় অর্থনীতিতে ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের অবদানের প্রশংসা করেন। তারা অনিয়মিত অভিবাসন, মানবপাচার এবং অভিবাসী শোষণ মোকাবিলায় যৌথ প্রচেষ্টার প্রতিশ্রুতি দিয়ে আইনি অভিবাসন পথ প্রসারিত করার প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিয়েছে।পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ ও ইতালির মধ্যে গতিশীল অর্থনৈতিক সম্পর্কের ভিত্তিতে আরও ইতালীয় বিনিয়োগের আহ্বান জানান, বিশেষ করে গ্রিনফিল্ড খাতে।মো. তৌহিদ হোসেন আরও অবহিত করেন, বর্তমান সরকার- বিশেষ করে, বিডা, বিদেশি বিনিয়োগকারীদের জন্য প্রক্রিয়াগুলো সহজ করে বাংলাদেশে আরও ভালো ব্যবসার পরিবেশ তৈরি করতে নিরলসভাবে কাজ করছে। বাংলাদেশ প্রতিরক্ষা খাতের উপকরণ সংগ্রহের উৎসে বৈচিত্র্য আনতে চায় বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বাংলাদেশের প্রতিরক্ষা খাতের আধুনিকায়নে অবদান রাখতে ইতালির আগ্রহকে স্বাগত জানান।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত