ফেনী সহ সারাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি খুন ধর্ষন বেড়ে যাওয়া ফেনীর শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছাত্রছাত্রীরা বিক্ষোভ মিছিল মানববন্ধন করে। এতে অংশগ্রহণ করে ফেনী কম্পিউটার ইনস্টিটিউট মহিপাল কলেজ, ছাত্র ছাত্রীরা বলে দেশে এই অরাজক পরিস্থিতি তে কারো নিরাপত্তা নেই। পুলিশ প্রশাসন সঠিক ভাবে কাজ করছেনা। সব আগের নিয়মে চলছে। এই জন্য কি দেশেকে ফ্যাসিবাদ মুক্ত করেছিলো ছাত্র জনতা। চাঁদাবাজি আগের থেকেও ভয়াবহ আকার ধারন করছে। নারীদের নিরাপত্তা নেই, ঘর থেকে ভয় নিয়ে বের হতে হয়। মা বাবারা আশংকা করে তাদের মেয়ে নিরাপদে ফিরবে কিনা। অযোগ্য স্বরাষ্ট্রমন্ত্রী অপসরণ চায়। ফেনী আইন শৃঙ্খলা দ্রুত ফিরিয়ে আনবে প্রশাসন সেই প্রত্যাশা করে। তা নাহলে তাদের কে আবার ছাত্র জনতার মুখামুখি হতে হবে বলে হুশিয়ারি দে সাইদা ইসলাম নামে ছাত্রী।

