সোমবার, মার্চ ১৬, ২০২৬

গোপাল ইউনিয়নের বিএনপি ইফতার ও দোয়া মাহফিল

আপডেট:

ছাগলনাইয়া উপজেলার গোপাল ইউনিয়নের বিএনপি ও তার অঙ্গ সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী ১ আসনের সমন্বয়ক ঢাকা দক্ষিণ বিএনপি’র আহ্বায়ক রফিকুল আলম মজনু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপি র যুগ্ম আহবায়ক ইয়াকুব নবী, ফেনী জেলা বিএনপি যুগ্ম আহবায়ক গাজী হাবিবউল্লাহ মানিক। উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠন র নেতৃবৃন্দ । প্রধান অতিথি বলেন বর্তমানে কিছু ইসলামের লেবাসধারী লোক রয়েছে তারা বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করছে ছোট ছোট হাদিসের বই নিয়ে তারা নতুন প্রজন্মেকে বিভ্রান্ত করছে, তিনি এই সকল বিভ্রান্তারীদের থেকে সবাইকে সজাগ হওয়ার আহ্বান জানান। ফেনী জেলা বিএনপির যুগ্ন আহবায়ক গাজী হাবিবউল্লাহ মানিক
বক্তব্যে বলেন অবিলম্বে দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন জনগণের ক্ষমতা ফিরিয়ে দিলে বর্তমান নৈরাজ্য পরিস্থিতি রক্ষা পাবে বলে আশা প্রকাশ করেন। সবাইকে বেগম খালেদা জিয়া ও তারেক জিয়ার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। মিলাদ ও দোয়া মাহফিলের শেষে মোনাজাত মাধ্যমে দেশ ও জাতীয় মঙ্গল কামনা করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত