বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬

ফেনী পৌরসভার নির্বাহী কর্মকর্তা আবুজর গিফারীরকে বদলি ও দুদকে তলব

আপডেট:

ফেনী পৌরসভার দুই দুর্নীতিবাজ কর্মকর্তা মধ্যে একজনের বিদায় হলেও অন্যজন বহাল তবিয়তে রাজনৈতিক তদবিরের মাধ্যমে রয়ে ছিলেন। ধরাকে সরা জ্ঞান না করে তার দুর্নীতির চর্চা অব্যাহত রেখেছিলে অতঃপর টনক নড়ে স্থানীয় সরকার মন্ত্রনালয়ের।
এই দুই কর্মকত্তার দুর্নীতির ফিরিস্তি দৈনিক আজকের কাগজ , দৈনিক আমার ফেনী, দৈনিক সকালে কণ্ঠ অনলাইনে প্রচারিত হয়। অবশেষে আবুজর গিফারীর বদলি আদেশ ফেনী পৌর প্রশাসকের কাছে এসেছে বলে জানা যায়। এই দুর্নীতিবাজ নির্বাহী কর্মকর্তা কে আগামীকাল ১৯ শে মার্চ দুদুক তলব করেছে। গত ১১ ই মার্চ দুদকের নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফারুক স্বাক্ষরিত চিঠিটি গত ১১ ই মার্চ ফেনী পৌর প্রশাসক বরাবর প্রেরিত হয়। চিঠিতে অনুসন্ধান অনুসন্ধান কার্যে সংশ্লিষ্ট রেকর্ড পত্র/কাগজপত্রে ফটোকপি আগামীকাল ১৯শে মার্চ বেলা ১১ ঘটিকায় সরবরাহের অনুরোধ জানানো হয়। অভিযোগের সংক্ষিপ্ত বিবরণী হিসাবে বলা হয়েছে, নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুজর গিফারী পৌরসভার সাবেক নির্বাহী প্রকৌশলী আজিজুল হক সহ অন্যান্যদের বিরুদ্ধে দূর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাত। দূদকের কর্মকতার যেসব চাহিদা পত্র চেয়েছে তার সংক্ষিপ্ত রুপ হলো ২০০৯ সাল হতে ফেব্রুয়ারী ২০২৫ পর্যন্ত মাস ভিত্তিক জনবলের তালিকা, বেতন ও বিলের কপি, সাবেক সংসদ সদস্য নিজাম হাজারীর বাড়ি,পুকুরঘাট নির্মাণ,বাড়ির ড্রেনেজ নির্মাণ, আলোকসজ্জা ও পারিবারিক কবরস্থানের সুসজ্জিতকরণ প্রকল্পের তালিকা ও বিল ভাউচারে কপি। ফেনী পৌরসভা কর্তৃক স্কুল – কলেজে ভবন নির্মাণ, ফেনী মডেল থানার গেইট নির্মাণ, ফেনী জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আমিনুল ইসলাম ও অন্যান্য পুলিশ কর্মকত্তাদের বাসার উন্নয়ন সংক্রান্ত নথি ও বিল ভাউচারের কপি। রাজাজীর দিঘীরচারিদিকের ওয়াকওয়ে নির্মাণের কাজের দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ হতে নথি ও বিল ভাউচারে কপি। ২০০৯থেকে ফেব্রুয়ারী ২০২৫ বিদ্যূৎ শাখার বৈদ্যূতিক মালামালের বিতরন /বিলি বণ্টন সংক্রান্ত নথি ও রেকর্ডপত্র।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত