ফেনী সদর উপজেলার ইউএনও সহকারী ভুমি কমিশনার সজীব তালুকদারের সব চেষ্টা কে ব্যার্থ করে দিতে মরিয়া ফসলি জমির মাটি কাটছে স্থানীয় দূর্বীত্তরা। রাতে অভিযান পরিচালনা করেও তাদের থামানো যাচ্ছে না। ফেনীর ফরহাদ নগর, লেমুয়া, ধর্মপুর, গোবিন্দপুর, বালিগাঁও,কাজীবাগ, সহ প্রত্যকটি গ্রাম ও ইউনিয়ন দূর্বীত্তারা মাটি কাটছে প্রতিদিন। তাদের ধরে কোন লাভ হবে বলে জনগন বিশ্বাস করেনা। এটি রুখতে হলে অবৈধ ইট ভাটা বন্ধু করতে হবে। ধর্মপুরের জামতলায় বৃহস্পতিবার রাতে অবৈধভাবে মাটি কাটায় ১১ জনের কারাদণ্ড দিয়েছেন ফেনী সদর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার।এ সময় একটি এস্কেভেটর অকেজো করা হয় ও পাঁচটি ট্রাক জব্দ করা হয়।

