বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬

ফেনী পৌরসভার ভবন নির্মাণে বিল্ডিং কোড না মেনে বহুতল ভবন

আপডেট:

ফেনী শহরে যথাযথ নিয়ম না মেনেই একের পর এক গড়ে উঠছে বহুতল ভবন। ২০০৯ সাল থেকে ভবন নির্মাণে অবৈধ লেনদেনের মাধ্যমে ডিজাইন পাস করে ভবন নির্মাণ শুরু হয়। এতে পৌরসভার সাবেক দূর্নীতিবাজ নির্বাহী প্রকৌশলী আজিজ ও অসাধু কর্মাচারীরা জড়িত ছিল। বিভিন্ন পাড়া-মহল্লায় সরু সড়কের পাশে গড়ে ওঠা এসব ভবন নির্মাণে ‘বিল্ডিং কোড’ মানা হচ্ছে না। বহুতল ভবন নির্মাণের পর বসবাসের জন্য কেউ পৌরসভা ও ফায়ার সার্ভিস থেকে ছাড়পত্র নিচ্ছে না। খুব কম ক্ষেত্রে অনুমোদন নেওয়া হলেও তা পালন করা হয় না। এতে পুরো শহরই রয়েছে অগ্নিঝুঁকিতে ফেনী পৌরসভার সার্ভেয়ার আবুল কাশেম জানান, ২০০৮ সাল থেকে চলতি বছর পর্যন্ত প্রায় ২ হাজার ৮০০ ভবনের অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়াও বহুতল ভবন রয়েছে প্রায় ৩০টির মতো। ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী জাকির উদ্দিন বলেন, পুরো শহর ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে। তবে আমি দায়িত্বগ্রহন করার পর থেকে নিয়ম মেনেই বহুতল ভবনের অনুমোদন দেওয়ার কাজ করছি। কোনো প্রকার অনিয়ম ফেনী পৌরসভায় স্থান পাবে না ফেনী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ হারুন পাশা জানান, কোন কোন ভবন ছাড়পত্র নিয়েছে, কোনটা নেয়নি, সেটি খতিয়ে দেখা হচ্ছে। ফেনী শহর অগ্নি নিরাপত্তার দিক থেকে খুবই ঝুঁকিপূর্ণ। ফেনী শহরের বিভিন্ন পাড়া-মহল্লায় বিল্ডিং করা হয়েছে অনেকগুলোতে রাস্তা নেই। এসএসকে রোড ছাড়া ফেনী শহরের কোনো রোডে ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে পারছে না। এতে বড় ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। যারা অনিয়ম করে বিল্ডিং নির্মাণ করেছেন, তাদের ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত