ফেনীতে আওয়ামীলীগের দুর্গ মাস্টার পাড়া জয়নাল হাজারীর বাসার মুখোমুখি পূর্ব পাশে রামতারা শিশু পার্কে সাবেক কমিশনার খোকন হাজারীর অফিস মাঠে- দীর্ঘ দুই যুগ পর পৌরসভার ১ ও ২নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।বিএনপির ফেনী জেলা আহবায়ক শেখ ফরিদ বাহার বলেন, মাষ্টার পাড়া আওয়ামীলীগের যারা নিজাম হাজারী সাথে ছিলোনা, তারা ও বিএনপি নেতাকর্মী মতো গত ১৬ বছর নির্যাতনের স্বীকার হয়েছে। নিজাম হাজারী অনেকের জায়গা জোর করে নিজের নামে করে নিয়েছে। বিএনপি যুগ্ম আহবায়ক গাজী হাবিবউল্লাহ মানিক বলেন ফেনীতে ফ্যসিবাদের আর কোন স্থান হবেনা। মাষ্টার পাড়া অনেক বিএনপি নেতা কর্মী আছে তারা নিজাম ডাকাতের কারনে এতোদিন চুপ ছিলো, আজ ইফতার দোয়া মাহফিল বিএনপির এতো সমর্থক উপস্থিত দেখে বুজায় এটি আওয়ামী লীগের ঘাটিন বিএনপি ঘাটি।এতে উপস্থিত ছিলেন- ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার, যুগ্ম আহ্বায়ক প্রফেসর এম এ খালেক, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, গাজী হাবিব উল্লাহ মানিক, আনোয়ার হোসেন পাটোয়ারী, পৌর বিএনপি’র আহ্বায়ক ও সদস্য সচিব দেলোয়ার হোসেন, এডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া, কফিল উদ্দিন মামুন, কাওছার এলিন সহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ইফতার মাহফিলে মাস্টার পাড়া মানুষদের উদ্দেশ্যে ফেনী জেলা বিএনপি’র সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন- এতদিন যদিও আপনাদের মাঝে একটা আতঙ্ক ভয় ছিল’ আপনাদের কে আশ্বস্ত করতে চাই’ আজ থেকে রামপুর থেকে মাস্টার পাড়ার মানুষ সবচেয়ে বেশি নিরাপদ থাকবে।।

