বুধবার, মার্চ ১৮, ২০২৬

ইতালির রোমে বরিশাল বিভাগের ইফতার ও দোয়া

আপডেট:

রিয়াজ হোসেন (রোম)
ইতালি
রোমের প্রেনেস্তিনা মোক্কি মসজিদে বরিশাল বিভাগ বাসীর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৬ মার্চ বুধবার বরিশাল বিভাগের সিনিয়র ব্যক্তিবর্গ সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী ও বিভিন্ন দেশের মুসলিম সম্প্রদায়ের মানুষ উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।ইফতারের আগে রমজানের তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা করা হয় এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া করা হয়।উল্লেখ্য প্রতি বছর ২৬ রমজানে রোজাদারদের সম্মানে ও আল্লাহ তায়ালার নৈকট্য লাভের আশায় ইফতার মাহফিলের আয়োজন করেন বরিশাল বিভাগ বাসী।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত