সারমিন সুলতানা
সহকারী শিক্ষক
ফেনী মঠবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সকাল ৯ টা থেকে পবিত্র কোরআনে পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের প্রারম্ভিক কাজ শুরু হয়। কোরআন তেলাওয়াত শেষে শিক্ষকেরা ছাত্র-ছাত্রীদের এসএসসি পরীক্ষায় করণীয় কি হবে তা আলোচনা করেন। গত ৫ বছরের এই শিক্ষা কার্যক্রম কিভাবে সহযোগিতা করবে তার বিস্তারিত ব্যাখ্যা করন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি এডভোকেট আব্দুস সাত্তার।এতে অনেক অভিভাবক উপস্থিত ছিলেন। এই বিদায় ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ করে ছাত্র-ছাত্রীরা তাদের প্রিয় শিক্ষকদের কে ক্রেষ্ট উপহার দিয়ে সম্মানিত করেন। বিদায়ের সময় আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। অনুষ্ঠানের সঞ্চালনা করেন স্কুলের ও সহকারী শিক্ষক বৃন্দ। পরিচালনা করেন প্রধান শিক্ষক। তবে ছাত্র-ছাত্রীদের পোশাক ইসলামী পোশাকের রীতি দেখে শিক্ষক মন্ডলী অভিভূত হয়। মিলাদ শেষে মিষ্টি বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

