গত ১৫ই এপ্রিল৷৷ফেনী ডেভলাপমেন্ট কমিউনিটি( এফডিসি) ইউকে শাখার ঈদ ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এফডিসি ইউকে শাখার সকল সদস্য সেখানে উপস্থিত ছিলেন। এফডিসি ইউকে শাখার আহবায়ক কাজি গোলাম সরোয়ার বাহার, সদস্য সচিব জিাউল হায়দার সেলিম, ফেনী সমিতি ইউকে সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ফিরোজ, জাহাঙ্গীর আলম, কাজী সিরাজ দিদারুল, আলম সহ অনেকেই বক্তব্য রাখেন। বক্তারা এফডিসিকে গতিশীল করার জন্য সেন্ট্রাল কমিটির মাধ্যমে ফেনীর উন্নয়নে অগ্রযাত্রায় ভূমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। এতে স্টার লাইন গ্রুপের চেয়ারম্যান নিজামুদ্দিন আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

