বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র পারবেজকে হত্যা ৩ জন গ্রেফতার

আপডেট:

বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের বনানী ক্যাম্পাসে শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে করা মামলায় তিনজনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।তারা হলেন আল কামাল শেখ, আলভী হোসান জুনায়েদ ও আল আমিন সানি।রোববার দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।আজ সোমবার তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো: ছানাউল্ল্যাহ তাদের সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন।গত ১৯ এপ্রিল বিকেল ৪টার পর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘাত শুরু হয়। ওই ঘটনার এক পর্যায়ে ছুরিকাঘাতে জাহিদুল ইসলাম পারভেজ নিহত হন। এ ঘটনার পরদিন রোববার (২০ এপ্রিল) পারভেজের ফুফাতো ভাই হুমায়ুন কবির বনানী থানায় মামলাটি দায়ের করেন। মামলায় বিশ্ববিদ্যালয়ের এলএলবি ও ইংরেজি বিভাগের তিন ছাত্র মাহাথি, মেহেরাব ও আবুজর গিফারীসহ আটজনকে আসামি করা হয়। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরো ২০-৩০ জনকে আসামি করা হয়।

সূত্র : বাসস

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত