বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬

পোপকে শ্রদ্ধা জানাতে ভ্যাটিকানের সেন্ট পিটার্সে প্রধান উপদেষ্টা

আপডেট:

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পোপ ফ্রান্সিসকে শ্রদ্ধা জানাতে আজ শুক্রবার ভ্যাটিকান
পোপ ফ্রান্সিসকে শ্রদ্ধা জানাতে শুক্রবার ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স বাসিলিকায় প্রধান উপদেষ্টা অধ্যাপক
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পোপ ফ্রান্সিসকে শ্রদ্ধা জানাতে আজ শুক্রবার ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স বাসিলিকায় যান। অন্ত্যেষ্টিক্রিয়ার আগে পোপের লাশ এখানে রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত রয়েছে।
শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।পোপ ফ্রান্সিস অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাজের দারুণ ভক্ত ছিলেন এবং তার কাজের ভূয়সী প্রশংসা করতেন।
বিশেষ করে বিশ্বজুড়ে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য অধ্যাপক ইউনূসের কর্মযজ্ঞ এবং তার ‘তিন শূন্য’ দৃষ্টিভঙ্গি- যেখানে কোনো বেকারত্ব, দারিদ্র্য ও কার্বন নিঃসরণ থাকবে না, এর প্রশংসা করতেন।রোমের ভ্যাটিকানে তিনি ২০০৬ সালের শান্তিতে নোবেল বিজয়ীর সাথে যৌথভাবে ‘তিন শূন্য উদ্যোগ’ও চালু করেছিলেন।

সূত্র : বাসস

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত