বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬

ফেনীতে অবৈধ আটো রিক্সা ও সিএনজি যানজট ও জনদুর্ভোগ

আপডেট:

ফেনী পৌরবাসী বিপুল অটো রিক্সা ও সিএনজির দাঁড়িয়ে থাকা পথচারীদের বিভিন্নভাবে আঘাতপ্রাপ্ত হওয়া নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ফেনীর জেলা প্রশাসক, পুলিশ সুপার, পৌরসভার প্রশাসক সহ সকলে মনে হয় ঘুমিয়ে আছে। তা না হলে রাষ্ট্রীয় আইন কাঠামোতে অটো রিক্সা চলাচল অবৈধ চার্জ র্স্টেশন স্থাপন কিভাবে চলে, অন্তবর্তী সরকারের আমলে রাজনৈতিক চাপ না থাকার সত্বেও এই বেহাল দশা কারণ কি? ফেনী ১৪-১৫ বছরের অটোরিকশাচালক অপ্রাপ্তবয়স্ক সিএনজি চালকদের কারণে দুর্ঘটনা শিকার হচ্ছে এর প্রতিকার কি সরকারের যে সকল আইন কার্যকর করার কথা তা না করে প্রশাসনযন্ত্র ঘুমিয়ে থাকলে জনগণের দুর্ভোগ বাড়তেই থাকবে। দৈনিক সকালের কণ্ঠের সাথে আলাপ কালে সুরাইয়া গর্ভবতী মহিলা বলেন তিনি আজ তার সন্তান সহ বেঁচে গেছেন। তিনি ডাক্তার দেখাতে এসে অটো রিক্সা দুর্ঘটনা শিকার হন। এই বেহাল দশা থেকে ফেনীবাসীকে রক্ষা করার দায়িত্ব যাদের উপর তারা কেন কাজটি করছেন না বিষয়টি নিয়ে নানান কথা চাউর হচ্ছে। কেউ কেউ বলছেন প্রশাসনের ঘাড়ে এখনো সাবেক সরকারের ছায়া রয়েছে। যার কারণে জনগণকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। তা না হলে এই ধরনের অবৈধ সিএনজিও অটো রিক্সার বিরুদ্ধে কোন অভিযান পরিচালিত হচ্ছে না কেন? জনগণ বলাবলি করছে অবৈধ লেনদেনের কারণে এই অভিযান পরিচালিত হচ্ছে না, এসএসসি শিক্ষার্থী জিহাদ বলেন ফেনী জেলা প্রসাশক ও পৌর প্রশাসক ব্যবস্থা গ্রহন করলে তাদের ভোগান্তির স্বীকার হতে হতোনা।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত