বাংলাদেশ ডিপ্লোমা নার্স স্টুডেন্ট ইউনিয়নের কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে ফেনী জেলা ডিপ্লোমা নার্স স্টুডেন্ট ইউনিয় ইউনিট বিক্ষোপ ও প্রতিবাদ সমাবেশ আয়োজন করে। প্রতিবাদ সভাটি ফেনী ফেনী শহীদ চত্বর হয়ে হাসপাতাল মোড়ে এসে তারা রাস্তার পাশে দাঁড়িয়ে বিভিন্ন প্লেকার্ড ব্যানার মাধ্যমে তাদের দাবিদাওয়া তুলে ধরে। আইনশৃঙ্খলা বাহিনী যানচলাচল স্বাভাবিক রাখতে উপস্থিত থাকে আইনশৃঙ্খলা বাহিনীর। এসআই আনোয়ার হোসেন বলেন কোন ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি না সৃষ্টি করে রাস্তা ও চঞ্চলালে যান চলাচলের স্বাভাবিক অবস্থা বজায় রাখতে স্টুডেন্টদেরকে বলেন। ফেনী ডিপ্লোমা নার্স স্টুডেন্ট ইউনিয়নের জেলা মুখপাত্র বলেন এসএসসি পাস করার পরেও তিন বছর কোর্স সম্পূর্ণ করার পরেও তাদেরকে কোন ধরনের ডিগ্রি দেওয়া হয় না, এটি তাদের প্রতি বৈষম্যমূলক আচরণ এবং বাংলাদেশের নাগরিক হিসেবে তাদের যে পাওয়া সেটি থেকে তারা বঞ্চিত হচ্ছে। বিষয়টি সকলের সামনে তুলে ধরতে তারা এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। তারা বলেন অবিলম্বে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা স্বাস্থ্য উপদেষ্টা অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও সংশ্লিষ্ট মহল তাদের যৌক্তিক দাবিটি বিবেচনা করে পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশা করেন। তা না হলে তারা কেন্দ্রীয় ডিপ্লোমা স্টুডেন্ট ইউনিয়নের মাধ্যমে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবে।

