বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬

মাটি খোর বালু উত্তোলন কারী সংবাদিক নির্যাতনকারী জামাই ফারুক গ্রেফতার

আপডেট:

দীর্ঘদিন সৌদি আরবে পালিয়ে থাকা, সিএনজি ছিনতাই, অপহরণ ও নানা অপরাধী সরকার পরিবর্তনের সুযোগে দেশে এসে পুনরায় দলের নাম ভাঙ্গীয়ে, বালু উত্তোলন, ফসিল জমির মাটি বিক্রি কারী,সাংবাদিক নির্যাতন মামলার প্রধান আসামি ওমর ফারুক ওরফে জামাই ফারুককে গ্রেপ্তার করেছে ফেনী মডেল থানা পুলিশ।ওসি শামসুজ্জামানের নির্দেশনায় তদন্ত ওসি ইকবাল হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে আজ মঙ্গলবার ( ২৯ এপ্রিল) রাত ৯টার দিকে ফেনীর লালপোল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।ফেনী মডেল থানার ওসি শামসুজ্জামান জানান, জামাই ফারুককে গ্রেপ্তারে পুলিশ তৎপর ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে লালপোল থেকে গ্রেপ্তার করা হয়।
বিভিন্ন সূত্রে জানা যায়, জামাই ফারুক সাংবাদিক নির্যাতন মামলা ছাড়াও আরও একাধিক মামলার আসামি। তার বিরুদ্ধে থানায় হত্যা,ধর্ষণ, চাঁদাবাজি, অপহরণ ও মাদকের মামলা রয়েছে।উল্লেখ্য ইরা কোম্পানির বালু লুটের ঘটনায় সংবাদ প্রকাশের জেরে গত ২৬ ফেব্রুয়ারি সকাল ১১টার সময় সিলোনিয়া মাদ্রাসার সামনে দৈনিক ইনকিলাবের ফেনী প্রতিনিধি ওমর ফারুকের উপর হামলা চালায় জামাই ফারুক বাহিনী।এ ঘটনায় ঐ দিনই নির্যাতনের শিকার সাংবাদিক ওমর ফারুক বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত