বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬

La Sampdoria, club storico italiano, è ultima in Serie C

আপডেট:

Bengali
Italian
ইতালির ঐতিহ্যবাহী ক্লাব সাম্পদোরিয়া ৭৮ বছরের ইতিহাসে প্রথমবারের মতো সিরি সি-তে অবনমিত হয়েছে। দেশটির শীর্ষ লিগের সাবেক চ্যাম্পিয়ন ও ইউয়েফা চ্যাম্পিয়নস লিগের রানার্স আপ দলটির জন্য মাত্র দুই বছর আগে সিরি বি-তে অবনমন ছিলো যথেষ্ট বিব্রতকর। এবার তারা পৌঁছে গেলো নিজেদের ইতিহাসের
সিরি বি-তে এবারের মৌসুমে তাদের শেষ ম্যাচে মঙ্গলবার (১৩ মে) ইউভে স্তাবিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করার পর রেলিগেশন প্লে-অফের স্থান হারায় ক্লাবটি।
এই ড্র-এর ফলে সালেরনিতানার চেয়ে মাত্র এক পয়েন্ট পিছিয়ে থেকে ১৮তম স্থানে থেকে মৌসুম শেষ করে সাম্পদোরিয়া। ১৯৮৯-৯০ মৌসুমে ইউরোপিয়ান কাপ উইনার্স কাপ ও ১৯৯০-৯১ মৌসুমে সিরি এ শিরোপা জয় করেছিল সাম্পদোরিয়া। পরের মৌসুমে পৌঁছে গিয়েছিল ইউরোপিয়ান কাপের (বর্তমান চ্যাম্পিয়নস লিগ) ফাইনালেও। যদিও বার্সেলোনার কাছে হেরে রানার্স আপ হতে হয়েছিল তারকাবহুল সাম্পদোরিয়ার।সোনালী অতীত পেছনে ফেলে আসলেও সিরি আ-তে নিয়মিত ছিলো সাম্পদোরিয়া। তবে ২০২২-২৩ মৌসুম শেষে প্রথম বিভাগ থেকে অবনমিত হয়ে সিরি বি-তে নামে দলটি। ক্লাবটি দ্রুত এই লজ্জা থেকে ঘুরে দাঁড়াতে চাইলেও তা সম্ভব হয়নি।২০২৩ সালের জুনে বিশ্বকাপজয়ী আন্দ্রেয়া পিরলোকে কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়।তবে তার অধীনে প্লে-অফে হেরে সাম্পদোরিয়া শীর্ষ লিগে ফিরতে ব্যর্থ হয়। এরপর ২০২৪ মৌসুমের শুরুতে ক্লাব কর্তৃপক্ষ পিরলোকে ‘প্রকল্পের মূল অংশ’ বলে উল্লেখ করলেও, মাত্র তিন ম্যাচ পর তাকে ছাঁটাই করে সাম্পদোরিয়া।
তার স্থলাভিষিক্ত আন্দ্রেয়া সত্তিল জেনোয়ার বিপক্ষে কোপা ইতালিয়ার ডার্বিতে জয় পেলেও পরবর্তী ১৪ ম্যাচে মাত্র ৪টি জয় পাওয়ায় তিনিও অক্টোবরেই চাকরি হারান। পরবর্তীতে দায়িত্ব নেন লিওনার্দো সেমপ্লিচি। তবে পরিস্থিতি আরও খারাপ হয় মার্চ মাসে ফ্রোসিনোনের বিপক্ষে ঘরের মাঠে ৩-০ গোলের হার দিয়ে।ম্যাচ শেষে ক্ষুব্ধ সমর্থকরা খেলোয়াড় ও কোচ বহনকারী টিম বাসে পাথর ও ফ্লেয়ার ছুঁড়ে মারেন।এ ঘটনার পর এপ্রিল মাসে সেমপ্লিচিকে বরখাস্ত করে মৌসুমে ক্লাবের চতুর্থ কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয় আলবেরিকো ইভানিকে। কোচের সহকারি হিসেবে সঙ্গে ছিলেন ক্লাব কিংবদন্তি আতিলিও লোম্বার্দো ও আরেক কিংবদন্তি রবার্তো মানচিনি।ইভানি দায়িত্ব নিয়ে প্রথম ম্যাচেই চিত্তাদেল্লার বিপক্ষে ১-০ ব্যবধানে জয় পান। কিন্তু এরপর তিনটি ড্র, একটি হার এবং মাত্র একটি জয়ে শেষ পর্যন্ত সাম্পদোরিয়ার অবনমন ঠেকাতে পারেননি তিনিও। একসময়ের গর্বিত ক্লাব সাম্পদোরিয়ার জন্য এটি নিঃসন্দেহে ইতিহাসের সবচেয়ে অন্ধকার অধ্যায়। এখন দেখার বিষয়, সিরি সি থেকে ঘুরে দাঁড়িয়ে তারা আবার কত দ্রুত শীর্ষ পর্যায়ে ফিরতে পারে।
La Sampdoria, storico club italiano, è retrocessa in Serie C per la prima volta nei suoi 78 anni di storia. La retrocessione in Serie B appena due anni fa è stata già abbastanza imbarazzante per la squadra, ex campione del massimo campionato nazionale e seconda classificata nella UEFA Champions League. Ora hanno raggiunto la loro storia.
La squadra non ha potuto qualificarsi per i play-off retrocessione dopo aver pareggiato 0-0 con la Juve Stabia nell’ultima partita di Serie B della stagione, martedì (13 maggio).
In seguito al pareggio, la Sampdoria ha concluso la stagione al 18° posto, a un solo punto dai rivali di Serie A del Napoli. La Sampdoria vinse la Coppa delle Coppe nella stagione 1989-90 e il campionato di Serie A nella stagione 1990-91. La stagione successiva raggiunsero anche la finale della Coppa dei Campioni (oggi Champions League). Nonostante la Sampdoria, squadra costellata di stelle, abbia dovuto concludere al secondo posto dopo la sconfitta contro il Barcellona, ​​è rimasta titolare in Serie A nonostante si sia lasciata alle spalle il suo passato d’oro. Tuttavia, alla fine della stagione 2022-23, la squadra è retrocessa dalla prima divisione in Serie B. La società ha cercato di riprendersi rapidamente da questa situazione imbarazzante, ma non è stato possibile. Nel giugno 2023, il vincitore della Coppa del Mondo Andrea Pirlo è stato nominato allenatore. Tuttavia, sotto la sua guida, la Sampdoria non riuscì a tornare nella massima serie dopo la sconfitta nei playoff. Poi, all’inizio della stagione 2024, le autorità del club hanno definito Pirlo una “parte fondamentale del progetto”, ma la Sampdoria lo ha licenziato dopo sole tre partiteartite. Successivamente subentrò Leonardo Semplici. Tuttavia, la situazione peggiorò a marzo, con la sconfitta casalinga per 3-0 contro il Frosinone. Dopo la partita, i tifosi infuriati hanno lanciato pietre e razzi contro il pullman della squadra che trasportava i giocatori e l’allenatore. In seguito a questo incidente, ad aprile Semplici venne esonerato e Alberico Ivani venne nominato quarto allenatore della stagione. Con lui come vice allenatori c’erano la leggenda del club Attilio Lombardo e un’altra leggenda, Roberto Mancini. Ivani ha vinto 1-0 contro il Cittadella nella sua prima partita da allenatore. Ma dopo non riuscì a impedire la retrocessione della Sampdoria con tre pareggi, una sconfitta e una sola vittoria. Questo è senza dubbio il capitolo più buio della storia della Sampdoria, un tempo un club orgoglioso. Ora resta da vedere quanto velocemente riusciranno a tornare ai vertici dopo la rimonta avvenuta in Serie C.

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত