মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফেনী কর্তৃক অভিযানে ফেনসিডিল ও নগদ টাকা সহ ব্যবসায়ী গ্রেফতার।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ফেনী কর্তৃক পরিচালিত অভিযানে ২৯ বোতল ফেন্সিডিল ও মাদক বিক্রয় লব্ধ ১৭৯০০০ টাকাসহ মাদকব্যবসায়ী গ্রেফতার। ২৭ মে মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ফেনী’র একটি রেইডিং টিম পরিদর্শক রাজু আহাম্মেদ চৌধুরী এর নেতৃত্বে ছাগলনাইয়া থানাধীন পূর্ব ছাগলনাইয়া মিয়াজী পাড়াস্থ আসামী শাখাওয়াত হোসেন মেজবাহ (৩১) এর নিজ দখলীয় বসতঘরে অভিযান পরিচালনা করে কোডিন মিশ্রিত ফেন্সিডিল ২৯ (উনত্রিশ) বোতল ফেন্সিডিল ও মাদক বিক্রয় লব্ধ বাংলাদেশি বিভিন্ন মানের মুদ্রায়-১,৭৯,০০০/-(একলক্ষ উনআশি হাজার টাকা) উদ্ধার ও জব্দ করা হয়। উক্ত ঘটনায় জড়িত থাকার অপরাধে শাখাওয়াত হোসেন মেজবাহ (৩১) কে ঘটনাস্থল হতে গ্রেফতার করা হয়। আসামী নাম শাখাওয়াত হোসেন মেজবাহ (৩১), পিতা মোঃ শাহ আলম, সাং- পূর্ব ছাগলনাইয়া মিয়াজী পাড়া , ৯নং ওয়ার্ড ছাগলনাইয়া পৌরসভা, থানা-ছাগলনাইয়া, জেলা-ফেনী। গ্রেফতারকৃত ব্যক্তিকে আসামি করে ছাগলনাইয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

