রবিবার, মার্চ ২৯, ২০২৬

পৌর প্রশাসক বাতেন ও ঈদুল আযহা

আপডেট:

ফেনীবাসী কেমন পৌর প্রশাসক চায়। পৌর নাগরিকদের সামগ্রিক ব্যবস্থাপনা কেমন হওয়া ধরকার প্রশাসনিক দক্ষতা কেমন থাকা প্রয়োজন তা একজন আমলা হয়েও গোলাম মোহাম্মদ বাতেন জনগণের ভোটে নির্বাচিত পৌর মেয়র থেকে প্রত্যাশা প্রাপ্তি সেটি কেমন হয় দেখিয়ে দিয়েছেন। বর্তমান পৌর প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন। তিনি সব কাজ যে সঠিক করছেন একথা আমরা বলছি না, তবে তিনি চেষ্টা করছেন ফেনী পৌরসভার নাগরিকদের সামগ্রিক উন্নয়ন অগ্রগতিকে ত্বরান্বিতা করতে কিন্তু অদক্ষ পৌর কর্মকর্তা-কর্মচারী রয়েছে তাদেরকে অপসারণ না করলে তিনি যে গতিতে কাজ করছেন তা সঠিক বাস্তবায়ন করতে পারবেনা। এদের অপসারণ অনিবার্য হয়ে পড়েছে। সরকারি চাকরিবিধিমালা তিন বছরের অধিক একই প্রতিষ্ঠানে কাজ করতে পারেনা । বদলি একটি স্বাভাবিক প্রক্রিয়া সেটি পৌরসভা দীর্ঘদিন কার্যকর করতে পারছেনা ফলশ্রুতিতে পৌরবাসী তাদের সেবা সঠিকভাবে পাচ্ছে না। ফেনী গরুর হাট…বড় বাজার ও মিজান ময়দান ঈদগাঁ পরিদর্শন করলেন ফেনী পৌরসভার প্রশাসক গোলাম মো. বাতেন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সঠিক মূল্যে নিত্যপণ্য-মসলা-ঈদসামগ্রী বিক্রি হচ্ছে কিনা- দেখতে সরেজমিনে ফেনী বড় বাজার পরিদর্শন করেছেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক [উপসচিব] ও ফেনী পৌরসভার প্রশাসক গোলাম মো. বাতেন আজ বৃহস্পতিবার [৫ জুন ২০২৫] বিকালে তিনি ফেনী বড় বাজার পরিদর্শনকালে অতিরিক্ত মূল্যে পণ্যদ্রব্য বিক্রি না-করার জন্য ব্যবসায়ীদের নির্দেশ প্রদান করেন।পরে তিনি ফেনী শহরের হাঙ্গার এলাকার গরুর হাট পরিদর্শন করেন। এ সময় তিনি বিক্রেতাদের উদ্দেশ্যে বলেন, পশু বিক্রির নির্ধারিত হাসিল গ্রহণ করবেন। ক্রেতাদের কাছে অতিরিক্ত হাসিল-টাকা চাইবেন না। এ বিষয়ে কোনো অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা নির্বাহী অফিসার সুলতানা নাছরিন কান্তা ও নিরাপদ সড়ক আন্দোলনের ফেনীর নেতৃবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত